প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪২

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় নেপাল সরকারকে ১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা, জরুরি অনুদান দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
