মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬১৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল হাজার

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৪

শেয়ার করুনঃ
নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল হাজার

নেপাল ও চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীসহ বিভিন্ন উদ্ধারকারী দল। মঙ্গলবার সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি এসব তথ্য জানিয়েছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন। নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। এ পর্যন্ত অন্তত ১১ হাজার ৮১৪ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যায় বহু সড়ক ও সেতু ধ্বংস হওয়ায় হেলিকপ্টারসহ বিভিন্ন উড়োজাহাজ ব্যবহার করে বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাচ্ছেন উদ্ধারকারীরা। আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে।

গত ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে দুর্যোগের সূত্রপাত হয়। হিমবাহ ধসে পাথর, বরফ ও গলিত পানি উপত্যকায় নেমে আসে। এতে নদীতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। ভূমিধসের সময় ৫ দশমিক ২ মাত্রার কম্পনও সৃষ্টি হয়। কাদা ও পাথরের স্রোতে ঘরবাড়ি, ভবন, সড়ক ও সেতু ধ্বংস হয়ে যায়।

আরও

ইরান যুদ্ধে হেগসেথের অপসারণ দাবি মার্কিন কংগ্রেস সদস্যের

ইরান যুদ্ধে হেগসেথের অপসারণ দাবি মার্কিন কংগ্রেস সদস্যের
উদ্ধারকারীদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত ১২টি জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় ৯০০ নিখোঁজ শ্রমিককে খুঁজে বের করা। ধারণা করা হচ্ছে, প্রায় ৫০০ শ্রমিক বিভিন্ন সুড়ঙ্গে আটকা পড়তে পারেন। সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে উদ্ধারকারীদের কাদা, পানি ও ধ্বংসস্তূপে ভরা সুড়ঙ্গে অনুসন্ধান চালাতে দেখা গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
হেলিকপ্টারচালক বিমল শর্মা এপিকে জানান, তিব্বত সীমান্তের তিমুরেতে ধ্বংসযজ্ঞ দেখে তিনি হতবাক হয়েছেন। পরিচিত এলাকাটি সম্পূর্ণ বদলে গেছে বলে জানান তিনি।

চীনের তিব্বতের গ্যিরং বন্দর ও আশপাশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ বন্দরটি পুরোপুরি ধ্বংস হয়েছে। ৩০ আগস্ট পর্যন্ত চীনে ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।

নেপালচীনবন্যা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
চীনে প্রশিক্ষিত কুকুর ও ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ মহাসড়ক সচল করার চেষ্টা চলছে, যাতে ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম দ্রুত দুর্গত এলাকায় পৌঁছানো যায়।

আরও

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তির আহ্বান মোদির

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তির আহ্বান মোদির

সর্বশেষ সংবাদ

পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেন থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেন থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল হাজার

নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল হাজার

জিয়া হত্যার রহস্য ভেদে মোজাফফরের মুঠোফোনেই নতুন সূত্র

জিয়া হত্যার রহস্য ভেদে মোজাফফরের মুঠোফোনেই নতুন সূত্র

উত্ত্যক্তের ভয়ে চলন্ত টমটম থেকে লাফ, গুরুতর আহত কলেজছাত্রী

উত্ত্যক্তের ভয়ে চলন্ত টমটম থেকে লাফ, গুরুতর আহত কলেজছাত্রী

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

এ সম্পর্কিত আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তির আহ্বান মোদির

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তির আহ্বান মোদির

ইউক্রেনে চলমান যুদ্ধ মানবতার স্বার্থে বন্ধ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে যুদ্ধ অবসানে যেকোনো শান্তি প্রচেষ্টায় ভারত ভবিষ্যতেও সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি। সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতে এসব কথা বলেন মোদি। বৈঠকের শুরুতে পুতিনকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদি বলেন, প্রতিদিন যুদ্ধ

জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা

জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরান জানিয়েছে, কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান ব্যবহার করা হয়েছে। হামলায় দুই ঘাঁটির ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে দেশটি। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক

নেপালে বন্যায় মৃত ৯০৩, নিখোঁজ ৪২০০; গণকবরে মরদেহ দাফন

নেপালে বন্যায় মৃত ৯০৩, নিখোঁজ ৪২০০; গণকবরে মরদেহ দাফন

নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীও রয়েছে। বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন জেলার অন্তত ১৯টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯টি পুরোপুরি ধ্বংস এবং সাতটি আংশিক ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে গালিবাফের বিস্ফোরক অভিযোগ

ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে গালিবাফের বিস্ফোরক অভিযোগ

ইরানের ওপর ওয়াশিংটনের পরিচালিত যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মিথ্যা তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন কর্মকর্তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। এর আগে স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাতের সময় একটি কৌশলগত জলপথ দিয়ে ১৩ কোটি ব্যারেল

নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় সাতশ, নিখোঁজ তিন হাজার

নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় সাতশ, নিখোঁজ তিন হাজার

নেপাল ও চীনে ভয়াবহ বন্যা ও আকস্মিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দুই দেশে এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শত শত বিদেশি নাগরিক রয়েছেন। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে ধ্বংসস্তূপ ও পানির নিচে থাকা মরদেহ উদ্ধারে হিমশিম খাচ্ছে