প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:২৩

স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল। আকস্মিক হিমবাহ ধসে ভোতেকোশি ও ত্রিশূলী নদীর আশপাশের শহর-গ্রাম প্লাবিত হয়ে নিহতের সংখ্যা ৪৭৫-এ দাঁড়িয়েছে। শুক্রবার নেপাল পুলিশ এ তথ্য জানায়। নিখোঁজ রয়েছেন ৯০০ জনের বেশি। সময়ের সঙ্গে জীবিতদের উদ্ধারের আশা কমছে।
