প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:৪১

নেপালের রসুয়া জেলায় আকস্মিক বন্যা ও হড়পা বানের পর এবার ভারতের বিহার রাজ্যে বড় ধরনের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুরো বিহারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। নেপাল থেকে গণ্ডক নদী হয়ে বিপুল পরিমাণ পানি বিহারে প্রবেশ করায় নদীতীরবর্তী জেলাগুলোতে বিশেষ নজরদারি শুরু হয়েছে।
