প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১৩:১৯

ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুত প্রায় শেষ হয়ে এসেছে বলে দাবি করেছে রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এ দাবি সরাসরি নাকচ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তাদের ভাষ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিশ্বের যেকোনো স্থানে সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব সক্ষমতা এখনো যুক্তরাষ্ট্রের রয়েছে।
