প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৪১

ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার মার্কিন সময় রাত আটটায়, যা গ্রিনিচ মান সময় রাত ১২টার সমান, এ হামলা শুরু হয়। হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশ ও দ্বীপে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে প্রেস টিভি।
