
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ১১:৪৭

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কলকাতায় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় ‘তৃণমূল ভবন’ দলের বিদ্রোহী অংশের নেতারা দখলে নিয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজেদের ‘আসল তৃণমূল কংগ্রেস’ দাবি করে তারা দলীয় প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
