প্রকাশ: ২৯ মে ২০২৬, ২২:৫৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের পাকিস্তানবিরোধী কূটনৈতিক অবস্থান বর্তমানে কতটা কার্যকর রয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রভাবশালী দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।
