
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৩:১

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পুরোনো ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ধরা হয়েছে। ভিডিওটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাকে একসময় দুর্নীতিবাজ হিসেবে উল্লেখ করতে দেখা যায়—এমন দাবি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।
