
প্রকাশ: ৯ মে ২০২৬, ১২:৫৩

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে শনিবার এক বিশাল জনসমাবেশ ও আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় দুপুর ১২টায় এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
