মঙ্গলবার, ২ জুন, ২০২৬২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

কাশ্মীর ভারতেরই অংশ ছিল, থাকবে: ফারুক আবদুল্লাহর কড়া বার্তা

সোমেন সাহা
সোমেন সাহা-(কোলকাতা), স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩ মে ২০২৫, ১৯:৩০

শেয়ার করুনঃ
কাশ্মীর ভারতেরই অংশ ছিল, থাকবে: ফারুক আবদুল্লাহর কড়া বার্তা

কাশ্মীর নিয়ে ফের মুখ খুললেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। শনিবার পহেলগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন, কাশ্মীর ভারতেরই অংশ ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে। সম্প্রতি পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা ভয় সৃষ্টি করতে চেয়েছিল, তারা সফল হয়নি বরং হেরে গেছে।

ফারুক আবদুল্লাহ আরও বলেন, সবচেয়ে বড় দিক হলো, হামলার পরেও পর্যটকরা ফিরে যাননি। এটি প্রমাণ করে, আমরা ভয় পাই না এবং সন্ত্রাসবাদীরা আমাদের মনোবল ভাঙতে পারবে না। আজকের দিনে এটা পরিষ্কার হয়ে গেছে যে, কাশ্মীরিরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

তিনি বলেন, কাশ্মীরের মানুষ আর সন্ত্রাস চায় না। গত ৩৫ বছর ধরে আমরা এই জঙ্গিবাদ দেখে আসছি। কিন্তু এখন আমরা উন্নয়নের দিকে যেতে চাই। সামনে এগিয়ে যেতে চাই। একদিন ভারত এবং কাশ্মীর মিলেই একটি মহাশক্তি হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও

ভারত মিয়ানমার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত

ভারত মিয়ানমার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পহেলগাঁও হামলার পেছনে পাকিস্তানের হাত থাকার অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, ভারত এখন পর্যন্ত এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি, যা পাকিস্তানকে ওই হামলার সঙ্গে জড়ায়। বরং এটি পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে অপদস্থ করার একটি অপচেষ্টা বলেই মনে হচ্ছে।

শনিবার পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন শাহবাজ শরীফ। বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃসুলভ সম্পর্ক পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা হয় বলে জানা যায়।

এ সময় শাহবাজ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে শুভেচ্ছা জানান এবং পাকিস্তানের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক পরীক্ষিত এবং সময়ে সময়ে তা আরও দৃঢ় হয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
কাশ্মীরফারুক আবদুল্লাহশাহবাজ শরীফপহেলগাঁওজম্মু কাশ্মীর
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে তিনি বলেন, ভারতের উসকানিমূলক বক্তব্যের পরেও পাকিস্তান দায়িত্বশীল ভূমিকা রেখেছে। তিনি আবারও জোর দিয়ে বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং নিরপরাধদের হত্যা কখনোই সমর্থন করে না।

আরও

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আশায় কমছে বিশ্ববাজারে তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আশায় কমছে বিশ্ববাজারে তেলের দাম

হ্যাশট্যাগ

#কাশ্মীর #ফারুকআবদুল্লাহ #পাকিস্তানভারত #পহেলগাঁওহামলা #শাহবাজশরীফ #তুরস্কপাকিস্তান #ইনিউজ৭১ #enews71

মেটা কীওয়ার্ড

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারত মিয়ানমার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত

ভারত মিয়ানমার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত

বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, উন্নয়নমূলক সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে প্রতিরক্ষা সহযোগিতা— এসব বিষয়কে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মায়ানমারের সফররত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মিয়ানমারের প্রেসিডেন্ট ভারতকে দৃঢ়ভাবে আশ্বস্ত করেন যে, ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কাজে মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে দুই দেশ নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার

ইরানের ধৈর্যেরও একটি নির্দিষ্ট সীমা রয়েছে: ইরান

ইরানের ধৈর্যেরও একটি নির্দিষ্ট সীমা রয়েছে: ইরান

লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক আগ্রাসন এবং ইরানের প্রধান সমুদ্রবন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কথিত অবৈধ অবরোধের তীব্র প্রতিবাদ জানিয়ে তেল আবিব ও ওয়াশিংটনকে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেন, “ইরানের ধৈর্যেরও একটি নির্দিষ্ট সীমা রয়েছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সামুদ্রিক অবরোধ কিংবা লেবানন সীমান্তে নতুন উত্তেজনা ইরান কোনোভাবেই মেনে নেবে

নেতানিয়াহুকে ফোনে ‘পাগল’ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প

নেতানিয়াহুকে ফোনে ‘পাগল’ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট Donald Trump এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu-এর মধ্যে টেলিফোনে তীব্র বাক্যালাপ হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সিএনএন ও অ্যাক্সিওস-এর বরাতে জানা যায়, লেবাননের বেইরুটে ইসরায়েলি সামরিক হামলা এবং এর ফলে আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় ট্রাম্প নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন। কথোপকথনের সময় তিনি নেতানিয়াহুকে সরাসরি “পাগল”

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান পরিস্থিতি নিয়ে নতুন করে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান সত্যিই একটি চুক্তি করতে চায় এবং শেষ পর্যন্ত যে সমঝোতা হবে, তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির আভাস মিলতেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে একটি কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। প্রতিবেদনে জানানো হয়, ইরানের সংসদ ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কিছু প্রভাবশালী সদস্য এই গোষ্ঠীর অংশ। তারা সংখ্যায় কম হলেও জনসভা, গণমাধ্যম ও রাজনৈতিক

সর্বশেষ সংবাদ

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, অত:পর ...

সিরাজগঞ্জে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, অত:পর ...

হিলিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার, আহত তিন

হিলিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার, আহত তিন

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে সরাইলে মানববন্ধন

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে সরাইলে মানববন্ধন

কালাছড়া সংরক্ষিত বনে বাড়ছে বৃক্ষ নিধন, হুমকিতে জীববৈচিত্র্য

কালাছড়া সংরক্ষিত বনে বাড়ছে বৃক্ষ নিধন, হুমকিতে জীববৈচিত্র্য