প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১১:৩৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের হাওয়া বইছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন পদক্ষেপ, যেমন সরকারি কর্মচারীদের ব্যাপক ছাঁটাই এবং নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের কারণে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
