শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিকবিজ্ঞান-প্রযুক্তি

এমআরআই মেশিনের ভিতরে যৌনতায় মত্ত বিজ্ঞানী! ভাইরাল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৩, ১৮:৩৫

শেয়ার করুনঃ
এমআরআই মেশিনের ভিতরে যৌনতায় মত্ত বিজ্ঞানী! ভাইরাল

বিজ্ঞান কোথায় নেই! জীব নিজের বংশধারাকে বাঁচিয়ে রাখার জন্য প্রজনন করে। কিন্তু অন্তত মানুষের ক্ষেত্রে প্রজনন কেবল জৈবিক অনুশীলন নয়, মনের গভীরে থাকা বিভিন্ন প্রবৃত্তির প্রকাশও বটে। তাই শারীরিক মিলন নিয়ে গবেষকদেরও উৎসাহের অন্ত নেই। এমনই এক গবেষণায় ৩ দশকেরও বেশি সময় আগে অভূতপূর্ব কাণ্ড ঘটান এক ইউরোপীয় যুগল। এমআরআই স্ক্যানারের ভিতর মিলিত হন তাঁরা।

১৯৯১ সালে বিজ্ঞানচর্চার জন্য ইডা সাবেলিস নামের এক মহিলা গবেষক এবং তার প্রেমিক জুপ এমআরআই স্ক্যানারের ভিতর সঙ্গমে লিপ্ত হন। দম্পতির মিলনের সময় এমআরআই করেছিলেন নেদারল্যান্ডসের বিজ্ঞানী মেনকো ভিক্টর ভ্যান অ্যান্ডেল। সহবাসের সময় মানবদেহের ভিতরে ঠিক কী ঘটে তা ভাল ভাবে বুঝতেই এ হেন পরীক্ষার সিদ্ধান্ত নেন বিজ্ঞানীরা।

আরও

ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৩১

ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৩১

ঝুঁকিপূর্ণ এই গবেষণাটিতে এমন কিছু ছবি পাওয়া যায়, যা আগে দেখা যায়নি। এই এমআরআই-এর ছবি এবং ফলাফল যৌনমিলন সংক্রান্ত গবেষণায় একটি নতুন দিক খুলে দেয়। এই গবেষণায় প্রাপ্ত ছবি ও তথ্যের উপর ভিত্তি করেই পরবর্তী কালে বৃহত্তর বেশ কিছু গবেষণাও হয়।

ঠিক কী দেখা গিয়েছিল সেই গবেষণায়? এমআরআই স্ক্যানারের মধ্যে দম্পতির যৌনমিলনের সময় দেখা যায়, মিলনের সময় পুরুষাঙ্গ বুমেরাং-এর মতো বেঁকে যায়। অর্থাৎ ঋজু পুরুষাঙ্গও অনমনীয় নয়। বরং মিলনকালে নারীদেহে প্রবেশের পর তা বিশেষ ভাবে বেঁকে যায় কোনও রকম যন্ত্রণা ছাড়াই।

আরও

ইরান চুক্তি না করলে পরিণতি খারাপ: ট্রাম্প

ইরান চুক্তি না করলে পরিণতি খারাপ: ট্রাম্প
বিজ্ঞানী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী উল্লম্ব ভাবে মিলিত হওয়ার কথা ছিল ইডা ও জুপের। কিন্তু তাতে বিশেষ কিছু বোঝা যায়নি। এর পর ইডাই পরামর্শ দেন বিভিন্ন কোণ থেকে ছবি তোলার। তাঁর পরামর্শ অনুযায়ী এমআরআই যন্ত্রের ভিতর বিভিন্ন ভঙ্গিতে মিলিত হন তাঁরা। পাশাপাশি ভাবে মিলিত হওয়ার সময় ধরা পড়ে পুরুষাঙ্গের বক্রতার বিষয়টি।

কেবল পুরুষাঙ্গই নয়, যোনিপথ এবং জরায়ু নিয়েও একাধিক তথ্য উন্মোচিত হয় এই গবেষণায়। গবেষণাটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফলাফলটি হল, যোনিপথ সরলরৈখিক নয়। তারও একটি স্বতন্ত্র বক্রতা রয়েছে। আর পুরুষাঙ্গ যোনিপথের স্বাভাবিক বক্রতা অনুযায়ী নিজেকে বাঁকিয়ে নিতে পারে।

লিওনার্দো দ্য ভিঞ্চির ১৪৯২ সালের আঁকা ছবি দেখে শারীরবিদ্যায় একটি ধারণা তৈরি হয় যে, যোনিপথ বেলনাকৃতির। পাশাপাশি এই ধারণাও তৈরি হয় যে, এক জন পুরুষের লিঙ্গ সরলরৈখিক ভাবে এক জন মহিলার যোনিতে প্রবেশ করে। আবার সরাসরি বেরিয়ে আসে। এই গবেষণায় পাঁচ শতাব্দী প্রাচীন সেই ধারণা ভেঙে যায়।

ইডা ও জুপের স্ক্যানের পর আরও কয়েক জন দম্পতি আনুষ্ঠানিক ভাবে এই গবেষণায় অংশ নেন। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর এই গবেষণাগুলির সম্মিলিত ফলাফল ব্রিটিশ মেডিক্যাল জার্নাল-এ বিস্তারিত ভাবে প্রকাশ পায়। প্রকাশের পরই এই গবেষণাপত্র সর্বকালের সর্বাধিক পঠিত গবেষণামূলক প্রতিবেদনের একটি হয়ে ওঠে।

ইডা এক জন ঘোষিত নারীবাদী। একটি সাক্ষাৎকারে ইডা জানান, তিনি এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন যাতে নারীদেহ সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা স্পষ্টতর হয়। তাঁর দাবি, এই গবেষণায় সেই পথ আরও প্রশস্ত হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

শুধু নারীবাদীই নন, ইডা এক জন শিক্ষাবিদও বটে। আমস্টারডামের ভ্রিজ বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের শিক্ষিকা ইডা। তিনি নিজেও এই গবেষণাপত্রের অন্যতম লেখিকা। ইডা জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে প্রাথমিক ভাবে কিছুটা সঙ্কোচ থাকলেও গবেষণা শুরু হওয়ার পর নিজেদের চাপমুক্ত করতে হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেন তিনি এবং জুপ।

ইডার দাবি, তাঁরাই একমাত্র যুগল যাঁরা কোনও রকম যৌন শক্তিবর্ধক ওষুধ ছাড়াই পরীক্ষাটি সম্পূর্ণ করতে পেরেছিলেন। তাঁদের পর আর কেউই তা করতে পারেননি। এর থেকেই বোঝা যায় বিষয়টি আদৌ খুব একটা সহজ ছিল না।

ইডার সঙ্গে সহমত গবেষণার শীর্ষবিজ্ঞানী মেনকো ভিক্টর ভ্যান অ্যান্ডেলও। গোটা পরীক্ষার জন্য সময় লেগেছিল ৪৫ মিনিট। এমআরআই যন্ত্রের ভিতর তীব্র শব্দ হত সে সময়। শুয়ে থাকার জায়গাও বেশ কম ছিল। সেখানে ইডা ও জুপের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছিলেন তিনিও।

কিন্তু স্ক্যান করার পরই শেষ হয়নি কাজ। প্রথিতযশা কোনও বিজ্ঞানপত্রিকায় এই ধরনের গবেষণা প্রকাশ করা কঠিন হয়ে দাঁড়ায়। পাশাপাশি, কেবল একটি মাত্র সঙ্গমের ছবির উপর ভিত্তি করে বৈজ্ঞানিক দাবি করা নিয়েও প্রশ্ন তোলেন অনেক বিশেষজ্ঞ। গবেষকের দাবি, বিজ্ঞানপত্রিকা নেচার কোনও কারণ না দেখিয়েই তাঁদের গবেষণাপত্র প্রকাশ করতে অস্বীকার করে।

বাধ্য হয়ে ইডা এবং মেনকো স্বেচ্ছাসেবীদের খোঁজ শুরু করেন। ৮ দম্পতি এবং ৩ নারী গবেষণায় অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু তাঁদের এমআরআই করার আগেই সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায় বিষয়টি। রোগীদের চিকিৎসা বিলম্বিত করে এই ধরনের গবেষণায় কেন এমআরআই যন্ত্র ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে তীব্র সমালোচনা করা হয় নেদারল্যান্ডসের সংবাদমাধ্যমে।

শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের গ্রোনিনজেন হাসপাতাল এই গবেষণার কাজে তাদের এমআরআই যন্ত্র ব্যবহার করতে দিতে রাজি হয়। এর পর মোট ১৩ বার শারীরিক মিলনের ছবি তোলা হয় এমআরআই যন্ত্রের ভিতর।

এমআরআই করা সম্ভব হলেও গবেষণাপত্র প্রকাশে রাজি হয়নি বড় কোনও বিজ্ঞানপত্রিকা। তবু হাল ছাড়েননি গবেষকরা। অবশেষে ৮ বছর পর ম্যাগনেটিক রেজ়োন্যান্স ইমেজিং অফ মেল অ্যান্ড ফিমেল জেনিটালস ডিউরিং কয়টিয়াস অ্যান্ড ফিমেল সেক্সুয়াল অ্যারোসাল নামে ব্রিটিশ মেডিকেল জার্নাল-এ প্রকাশ পায় গবেষণাপত্রটি।

গবেষণার পর কেটে গিয়েছে ৩০ বছরেরও বেশি সময়। কিন্তু সেই গবেষণা এবং তার থেকে প্রাপ্ত ছবিগুলি নিয়ে আজও জনসাধারণের উৎসাহের অন্ত নেই। সম্প্রতি সেই ছবিগুলি ফের ভাইরাল হয় টিকটকে। সমাজমাধ্যমে ছবিগুলি নতুন করে ঝড় তোলে৷ ৩ দশক আগে তরুণ গবেষকদের এমন দৃঢ়চেতা মনোভাবের প্রশংসা করেছেন অনেকেই।

সূত্র: আনন্দবাজার

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ইরান বিরুদ্ধে সম্ভাব্য টানা সামরিক অভিযান প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাষ্ট্র ইরান বিরুদ্ধে সম্ভাব্য টানা সামরিক অভিযান প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে এমন শর্তে কয়েক সপ্তাহব্যাপী টানা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা, যারা নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ করতে অনিচ্ছুক। সূত্ররা জানিয়েছেন, সম্ভাব্য এই অভিযান আগের এককালীন হামলার তুলনায় অনেক বেশি বিস্তৃত হতে পারে। এতে কেবল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই নয়, দেশের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক জোট

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ পেলেই কয়েক সপ্তাহব্যাপী টানা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা, যারা সংবেদনশীল সামরিক পরিকল্পনার কারণে নাম প্রকাশ করেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানান, সম্ভাব্য এই অভিযান আগের এককালীন হামলার তুলনায় অনেক বেশি বিস্তৃত হতে পারে। এতে কেবল পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোকেও

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান। আসিফ আলি জারদারি তার বার্তায় বলেন, বিএনপির এই বড় জয়ে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাচ্ছেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, পাকিস্তান

মোদির শুভেচ্ছা পেলেন তারেক রহমান

মোদির শুভেচ্ছা পেলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকালে মোদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই অভিনন্দন বার্তা প্রকাশ করেন। পোস্টটি দেওয়া হয় সকাল ৯টা ৩৭ মিনিটে, যেখানে তিনি বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য

কানাডার স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১০, আহত অন্তত ২৫

কানাডার স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১০, আহত অন্তত ২৫

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছানো রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, স্কুলের ভেতরেই সন্দেহভাজন হামলাকারীর লাশ পাওয়া গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পুলিশের তথ্য অনুযায়ী, স্কুল প্রাঙ্গণ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি পদে নজরুল ইউনূসসহ আলোচনায় আছেন যারা

রাষ্ট্রপতি পদে নজরুল ইউনূসসহ আলোচনায় আছেন যারা

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

সোমবার দেশের ১৩তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

সোমবার দেশের ১৩তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় বসতে প্রস্তুত জয়

তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় বসতে প্রস্তুত জয়