রবিবার, ২ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

রামায়ণ নিয়ে কুইজে সেরার খেতাব জিতলেন দুই মুসলিম যুবক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ১:৩৫

শেয়ার করুনঃ
রামায়ণ নিয়ে কুইজে সেরার খেতাব জিতলেন দুই মুসলিম যুবক

দেশের স্বরূপ জানতে হলে ধর্ম বিষয়ক আকরগ্রন্থগুলি পড়া জরুরি। বিশেষজ্ঞরা এ-কথা প্রায়শই বলে থাকেন। তবু নির্দিষ্ট ধর্ম পরিচয়ের কারণে অনেকেই সে-কথা মানতে চান না। অনেকেই আবার মনে করেন, পৃথক ধর্মের মানুষ হয়ে আলাদা আলাদা ধর্মগ্রন্থ পড়লেই চলে। কিন্তু সে-পথে হাঁটেননি দুই পড়ুয়া। ইসলাম ধর্মাবলম্বী হয়েও তাঁরা মন দিয়ে পড়েছিলেন রামায়ণ। আর সেই রামায়ণ নিয়ে আয়োজিত এক কুইজে অংশ নিয়ে তাঁরাই জিতে নিলেন সেরার শিরোপা। আসুন, শুনে নেওয়া যাক।

জ্ঞানের কোনও সীমানা হয় না। আর তা থাকা উচিতও নয়। তাই ইসলামিক স্টাডির পড়ুয়া হলেই যে বেদ-পুরাণ কিংবা অন্য ধর্মের বই পড়া যায় না, সেই ধারণাকে কার্যত ভেঙে দিয়েছেন মালপ্পুরমের ভালানচেরির কেকেএইচএম ইসলামিক অ্যান্ড আর্টস কলেজের দুই পড়ুয়া। রামায়ণ সংক্রান্ত একটি রাজ্যস্তরের কুইজ প্রতিযোগিতায় জিতে নিয়েছেন তাঁরা প্রথম পুরস্কার।

আরও

গাজা নিরস্ত্রীকরণে ১৪ দিনের রোডম্যাপ, বাস্তবায়ন নির্ভর করবে সেনা প্রত্যাহারের ওপর

গাজা নিরস্ত্রীকরণে ১৪ দিনের রোডম্যাপ, বাস্তবায়ন নির্ভর করবে সেনা প্রত্যাহারের ওপর

সম্প্রতি উত্তরপ্রদেশের আলিগড় ইসলামিক ইউনিভার্সিটিতে সনাতন ধর্মের পাঠ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। স্নাতকোত্তর স্তরের জন্য নতুন পাঠ্যক্রমে যেমন থাকছে বেদ, পুরাণ, উপনিষদ-এর মতো ধর্মগ্রন্থগুলি, তেমনই জোর দেওয়া হবে অন্যান্য ধর্মের পাঠের উপরেও। আর কোনও একটি ধর্মকে ভাল করে বুঝতে বা জানতে অন্যান্য ধর্ম সম্পর্কে জানা যে জরুরি, তা-ই প্রমাণ করে দিলেন মহম্মদ জাবির পিকে এবং মহম্মদ বশিথ নামে এই দুই পড়ুয়া। তাঁরা দু’জনেই ওই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের ছাত্র।

সম্প্রতি একটি প্রকাশনা সংস্থার তরফে ওই বিশেষ প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছিল। প্রায় ১ হাজার জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সেখানে। যাঁদের মধ্যে থেকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় মোট পাঁচ জনের নাম। অভিরাম এমপি, নীথু কৃষ্ণান এবং নবনীত গোপনের সঙ্গে ওই প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পান জাবির এবং বশিথও। জাবিরের মতে, সব ধর্মকেই সমান ভাবে জানা এবং বোঝা দরকার। আর তার জন্য চাই পড়াশোনা। জাবির আরও জানান, সব ধর্মের সাহিত্য এবং পুথি পড়েই ইসলাম ধর্মকে সমর্থন করেন তিনি ।

কুইজ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

হামলার উৎস যেখানেই হোক, সেখানেই জবাব দেবে ইরান

হামলার উৎস যেখানেই হোক, সেখানেই জবাব দেবে ইরান

আসলে তাঁদের কলেজের পাঠ্যক্রমেও সব ধর্মের সম্পর্কেই পড়ানো হয়। হিন্দু, শিখ বা জৈন সব ধর্মের বইপত্তরই তাই পড়তে হয়েছে তাঁদের। সমস্ত ধর্ম এবং তাঁর মতাদর্শকে বোঝাটাই সেই শিক্ষার মূল। আর কোনও ধর্মেই অশান্তি বা বিদ্বেষের জায়গা নেই। প্রতিটা ধর্মই মিলেমিশে থাকার কথা বলে। সমস্ত ধর্ম সম্পর্কে পড়াশোনা করে সেই সার কথাটাই বুঝেছেন জাবির।

 কলেজের পড়াশোনার জন্য সিলেবাসে থাকা রামায়ণ পড়তে তো তাঁকে হয়েছিলই। তবে অতিমারী পর্বে সেই আগ্রহ আরও বাড়ে। আসলে লকডাউনের সময় খুব মন দিয়ে রামায়ণ পড়েছিলেন তিনি। সম্প্রতি এ নিয়ে আরও বেশ কিছু লাইব্রেরি ওয়ার্কও করেন জাবির। আর তার পরেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ। ছোট থেকে রামায়ণ পড়েছেন আরেক বিজয়ী বশিথও। বরাবরই রামায়ণে বর্ণিত ভাইয়ের প্রতি ভাইয়ের প্রেম, দেশের জন্য ভালবাসা ভাল লাগত তাঁর। সেখান থেকেই বিষয়টি নিয়ে আরও জানার আগ্রহ জন্মেছিল বশিথের।

তবে মুসলিম হয়ে রামায়ণের কুইজ জেতা নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাঁদের। প্রাথমিক ভাবে খারাপ লাগলেও সেসবকে তোয়াক্কা করেননি দুই বিজয়ী। ভারতবর্ষের সংস্কৃতিকে জানতে রামায়ণ মহাভারতের মতো বই আর নেই বলেই মনে করেন তাঁরা। আর শিক্ষা বা জ্ঞান আহরণের ক্ষেত্রে ধর্মীয় ভেদাভেদের কোনও জায়গা নেই বলেই মনে করেন এই দুই পড়ুয়া।

সর্বশেষ সংবাদ

বিরোধী দমন আগের সরকারের হুবহু ফটোকপি: শফিকুর রহমান

বিরোধী দমন আগের সরকারের হুবহু ফটোকপি: শফিকুর রহমান

কালাইয়ে খাল পুনঃখননে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ সরকারি প্রকল্প বাস্তবায়ন

কালাইয়ে খাল পুনঃখননে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ সরকারি প্রকল্প বাস্তবায়ন

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, জরুরি সভা

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, জরুরি সভা

টেকনাফ মহাসড়কে বিকাশ কর্মীদের কুপিয়ে নগদ টাকা ছিনতাই

টেকনাফ মহাসড়কে বিকাশ কর্মীদের কুপিয়ে নগদ টাকা ছিনতাই

দৌলতদিয়া তালা কেটে বিদ্যালয়ের সরকারি ল্যাপটপ চুরি, উদ্বেগে এলাকাবাসী

দৌলতদিয়া তালা কেটে বিদ্যালয়ের সরকারি ল্যাপটপ চুরি, উদ্বেগে এলাকাবাসী

এ সম্পর্কিত আরও পড়ুন

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ভারতের ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে কেজরিওয়াল এ ঘোষণা দেন। তিনি জানান, ই-২০ পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, বিদেশি পর্যটক-পাইলসহ নিহত ১৩

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, বিদেশি পর্যটক-পাইলসহ নিহত ১৩

পেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী নাজকা লাইন পরিদর্শনে গিয়ে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১১ জন যাত্রী ও ২ জন পাইলটসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, নিহত যাত্রীদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় নাগরিক ছিলেন। তারা নাজকা

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে অগ্রগতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তার

হামলার উৎস যেখানেই হোক, সেখানেই জবাব দেবে ইরান

হামলার উৎস যেখানেই হোক, সেখানেই জবাব দেবে ইরান

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইনপ্রণেতা এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষের সম্ভাব্য হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে কঠোর বার্তা দিলো ইরান

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে কঠোর বার্তা দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় তিনি সম্ভাব্য সামরিক হামলার পরিণতি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে তেহরান তার ‘সুনিশ্চিত ও শক্তিশালী’ জবাব দেবে। তিনি জোর দিয়ে

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত