রবিবার, ১৭ মে, ২০২৬৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভিসা, মাস্টারকার্ড ও পেপ্যালের লেনদেন বন্ধ রাশিয়ায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ মার্চ ২০২২, ২১:১৩

শেয়ার করুনঃ
ভিসা, মাস্টারকার্ড ও পেপ্যালের লেনদেন বন্ধ রাশিয়ায়

ইউক্রেনে সামরিক অভিযানের নিন্দা জানিয়ে এবার রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে অনলাইনে অর্থ লেনদেনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ভিসা, মাস্টারকার্ড ও পেপ্যাল।প্রতিষ্ঠান তিনটির কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

আরও

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

মাস্টারকার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে তারা নিজ সরকারের অবরোধের সঙ্গে একমত পোষণ করেছে। তাদের ইস্যুকৃত কোনো কার্ড ব্যবহার করতে পারবেন না রাশিয়ানরা।ভিসার সিইও এবং চেয়ারম্যান আল কেলি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনায় ভিসা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

পেপ্যালের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী ড্যান শুলম্যান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রাশিয়ায় পেপ্যাল সেবা স্থগিত করছি। তবে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, হঠাৎ করে আর্থিক সেবা বন্ধ করায় সীমিত সময়ের জন্য দেশটির গ্রাহকেরা অর্থ তোলার সুযোগ পাবেন।

আরও

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফটের লেনদেনও বন্ধ হয়ে যায়।

ভিসা
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ১২ লাখের বেশি মানুষ। এছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ৯ হাজার ১৬৬ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।

সূত্র : রয়টার্স, আলজাজিরা

সর্বশেষ সংবাদ

মেডিকেল ভর্তি প্রশ্নফাঁসে দিল্লিতে তীব্র বিক্ষোভ

মেডিকেল ভর্তি প্রশ্নফাঁসে দিল্লিতে তীব্র বিক্ষোভ

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতি

জনপ্রিয় সংবাদ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

এ সম্পর্কিত আরও পড়ুন

মেডিকেল ভর্তি প্রশ্নফাঁসে দিল্লিতে তীব্র বিক্ষোভ

মেডিকেল ভর্তি প্রশ্নফাঁসে দিল্লিতে তীব্র বিক্ষোভ

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। এই কেলেঙ্কারির দায়ে বিতর্কিত জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) নিষিদ্ধ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন। শনিবার (১৬ মে) ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর শত শত সদস্য দিল্লির রাস্তায় বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করেন

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালী দিয়ে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ কার্যকর করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে United States। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর নির্দেশনায় এই অবরোধ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। শনিবার (১৬ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, অবরোধ অমান্য করার চেষ্টা করায় এ পর্যন্ত মোট ৭৮টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে অন্য নিরাপদ রুটে পাঠানো

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতি

ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই দেশটিতে নতুন করে যৌথ সামরিক হামলা চালাতে পারে Israel এবং United States। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম The New York Times-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দুজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানা গেছে যে দুই দেশ এখন চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে রয়েছে। নতুন পরিকল্পনায় ইরানের ওপর আগের

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

ভারতের উত্তর প্রদেশে শক্তিশালী ঝড়, বজ্রপাত ও ভারী বর্ষণের তাণ্ডবে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের ২৬টি জেলায় এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। সরকারি সূত্র জানায়, নিহতদের পাশাপাশি অন্তত ৭২ জন আহত হয়েছেন এবং ব্যাপকভাবে গবাদি পশু ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে। রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়াগরাজ জেলা, যেখানে ২১ জনের মৃত্যু

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

চীন সফরের প্রথম দিনেই কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি জানান, চীন ইরানকে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শি জিনপিং দৃঢ়ভাবে জানিয়েছেন—চীন ইরানকে অস্ত্র দেবে না। চলমান