শনিবার, ৮ আগস্ট, ২০২৬২৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

পুতিনের ওপর ইইউ-যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪২

শেয়ার করুনঃ
পুতিনের ওপর ইইউ-যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

কয়েক ঘণ্টার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র।ইইউ সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার জারি করা নিষেধাজ্ঞার আওতায় ইউরোপে থাকা দুই রুশ নেতার সম্পত্তি জব্দ করা হবে।তবে ইউরোপে রুশ নেতাদের খুব বেশি সম্পদ নেই। তবুও ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সংকেত।শনিবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

রয়টার্স জানায়, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে পুতিন ও তার শীর্ষ কূটনীতিকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার ইইউ দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করলো। এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার অভিজাতদের আঘাত ও ব্যাংকিং ব্যবস্থার ৭০ শতাংশ কার্যক্রম বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল আবার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল আবার

ইইউর বৈঠক শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক জানান, আমরা এখন নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে অন্তর্ভুক্ত করেছি। ইউক্রেনে নিষ্পাপ মানুষের মৃত্যুর জন্য তারা দায়ী। ইউরোপীয় হিসেবে আমরা এটি মেনে নিতে পারি না।

অপরদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের সঙ্গে ফোনালাপের পর নিষেধাজ্ঞা ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব বলে আশা করছি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন দুই নির্বাহী আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন দুই নির্বাহী আদেশ

এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন বাইডেন। সে সময় পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। একদিনে কী এমন পরিবর্তন হলো যে পুতিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, এই সংঘাতের শুরু থেকেই প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি এবং নীতি কঠোর। আমার বলা উচিত আগে থেকেই তিনি এমন। আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেওয়ার বিষয়টি আবারও প্রমাণিত হলো।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে হামলার দ্বিতীয় দিন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে পৌঁছে গেছে রাশিয়ার সেনারা। রাজধানীসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা। রাজধানী রক্ষায় ইউক্রেনের সেনাদের পাশাপাশি সাধারণ নাগরিকেরাও অস্ত্র হাতে তুলে নিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে রাশিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব উঠছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। নিউইয়র্ক, প্যারিস, বার্লিন, লন্ডন, মস্কোসহ বিভিন্ন দেশের প্রধান শহরগুলোতে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে এক হাজারের বেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্বাধীন পর্যবেক্ষক গ্রুপ ওভিডি-ইনফো।

অন্যদিকে, ইইউ পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল জানিয়েছেন, ইউইর নিষেধাজ্ঞায় থাকা তৃতীয় বিশ্বনেতা হলেন ভ্লাদিমির পুতিন। এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বোরেল জানান, প্রয়োজন হলে আরেক দফা নিষেধাজ্ঞা জারি করা হবে।

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপকে দ্রুত পদক্ষেপ এবং মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। একইসঙ্গে তিনি পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে কিয়েভে রুশ হামলা নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

সর্বশেষ সংবাদ

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ক্যাটাগরি-১ শক্তির টাইফুন ‘ডলফিন’ জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসায় দেশজুড়ে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধীরগতিতে অগ্রসর হওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং উত্তাল সাগরের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আড়াই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার এবং দমকা হাওয়ার

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

ভারতের পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে গত দুই দিনে প্রায় ১ হাজার ৫০০টি ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার বা মাইক অপসারণ করা হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মসজিদ ও মন্দির—উভয় ধরনের উপাসনালয় অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্ধারিত শব্দসীমা অতিক্রমের অভিযোগে ১ হাজার ২৭৯টি মসজিদ এবং ১৯৯টি মন্দিরকে তাদের সাউন্ড সিস্টেম অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন দুই নির্বাহী আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন দুই নির্বাহী আদেশ

মার্কিন সুপ্রিম কোর্টে আগের উদ্যোগ ব্যর্থ হওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্ব লাভের অধিকার সীমিত করার লক্ষ্যে নতুন দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্বাক্ষরিত এই আদেশ দুটি আগের উদ্যোগের তুলনায় কিছুটা সীমিত পরিসরের বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রথম আদেশে বিদেশি কূটনীতিক ও আক্রমণকারী বাহিনীর সদস্যদের সন্তানদের নাগরিকত্ব না দেওয়ার প্রচলিত ব্যতিক্রমী আইনের আওতা আরও সম্প্রসারণ করা হয়েছে। এতে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এই আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির পথ তৈরি হতে পারে। এতে দীর্ঘদিনের উত্তেজনা কমার পাশাপাশি হরমুজ প্রণালিতে আবারও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো

হরমুজে নতুন নৌপথ চালুতে ওমানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান

হরমুজে নতুন নৌপথ চালুতে ওমানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, এ সংক্রান্ত চুক্তি এখন শেষ পর্যায়ের আলোচনায় রয়েছে। তবে নতুন এই ব্যবস্থায় হরমুজ প্রণালিতে সম্পূর্ণ নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা মিলবে না বলেও সতর্ক করেছেন তিনি। ইসমাইল বাকায়ির দাবি, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধসহ বিভিন্ন