
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৯

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে তিনজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) নাবুলাস শহরে এ হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। এই হামলার জন্য সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে দায়ী করছে ফিলিস্তিন।২০২১ সালে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়। এ খবর প্রকাশ করেছে আল-জাজিরা।
দেশটির ওয়াফা বার্তা সংস্থা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, নাবুলাস শহরে হঠাৎ একটি গাড়িতে সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- আদহাম মাবরুকা, আশরাফ মুবাস্লাত ও মোহাম্মদ দাখিল। সেখানে এক মিনিটেরও বেশি সময় ধরে গুলি চলে।
স্থানীয়রা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন তারা দেখেন যে তিনজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ বলে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

গত বছর আগস্টে পশ্চিম তীরে এক হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণের অনুমোদন দেয় ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার এ অনুমোদন দেয়। দুই হাজারের বেশি বাসিন্দা থাকবে সেখানে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

১৯৬৭ সালে আরবদের সঙ্গে ৬ দিনের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এর পর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দখলদাররা। বর্তমানে প্রায় ছয় লাখ ইসরায়েলি ইহুদি পশ্চিম তীরে বাস করছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে অবৈধ বলে বিবেচনা করা হচ্ছে।