
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫

নির্মাণাধীন শপিং মরের ছাদ ধসে পড়ে অন্তত ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েক জন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে ভারতের পুণের ইয়ারবদা শাস্ত্রীনগরে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহয়তার চলছে উদ্ধার কাজ। নিহত প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানিয়েছে প্রশাসন।
পুলিশ জানায়, ওই এলাকায় একটি শপিং মল তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে তারই একতলায় ঘটে এ দুর্ঘটনা।পুণের ডিসিপি রহিদাস পওয়ার জানান, প্রথমে পাঁচ জন নিহত ও পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আরও একজন শ্রমিকের মৃত্যুর আসে।

পুণের ট্রাফিক পুলিশ কমিশনার রাহুল শ্রীরাম জানান, লোহা দিয়ে নির্মাণাধীন বাড়ির ঢালাইয়ের কাজের প্রস্তুতি হচ্ছিল। রাতে বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। সেখানে তখন ১০ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন। বিকট শব্দ শুনে স্থানীয়রা বেরিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালায়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি