রবিবার, ৯ আগস্ট, ২০২৬২৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

দেশে রাজার শাসন ফিরে এসেছে, মোদীকে খোঁচা রাহুলের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১১

শেয়ার করুনঃ
দেশে রাজার শাসন ফিরে এসেছে, মোদীকে খোঁচা রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে ‘কামদার’ তকমা দিয়ে গান্ধী পরিবারকে ‘নামদার’ বলে নিশানা করতেন। আজ রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে ‘শাহেনশাহ’, ‘রাজা’, ‘মাস্টার অব মাস্টার্স’ বলে নিশানা করলেন।সংসদে দাঁড়িয়ে রাহুল আজ অভিযোগ তুললেন, মোদী শাহেনশাহের মতো দেশ চালাচ্ছেন।

আরও

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন দুই নির্বাহী আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন দুই নির্বাহী আদেশ

তিনি এমন এক রাজা, যিনি কারও কথা কানে তোলেন না, রাজ্যের সমস্যার কথায় কান দেন না। এক বছর ধরে, কোভিডের সময়ে রাস্তায় বসে থাকা পঞ্জাবের চাষিদের কথাও শোনেন না। কংগ্রেস ১৯৪৭-এ রাজার শাসনের ধারণাটাই ভেঙে দিয়েছিল। কিন্তু এখন রাজার শাসন ফিরে এসেছে। নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করে তিনি অভিযোগ তুলেছেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত ভাবে ইজ়রায়েল সফরে গিয়ে পেগাসাস কিনে এনেছেন। এবং এখন বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন ও পেগাসাসকে হাতিয়ার হিসেবে কাজে লাগানো হচ্ছে।

নরেন্দ্র মোদী সুযোগ পেলেই কংগ্রেসের পরিবারতন্ত্রের দিকে আঙুল তুলে গান্ধী পরিবারকে নিশানা করেন। জওহরলাল নেহরু থেকে শুরু করে গান্ধী পরিবারকে দেশের যাবতীয় সমস্যার জন্য দায়ী করেন। আজ রাহুল পাল্টা আক্রমণে গিয়ে বলেন, ‘‘আমার বাবার মাতামহ দেশ নির্মাণে জীবনের ১৫ বছর জেলে ছিলেন। আমার ঠাকুমার শরীরে ৩২টি গুলি লেগেছিল।বাবার শরীর ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।’’

আরও

যুদ্ধের আবহে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

যুদ্ধের আবহে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

রাহুল বরাবরই অভিযোগ করেন, মোদী জমানায় দুই ভারত তৈরি হয়েছে— ধনীদের ভারত ও গরিবদের ভারত এবং দেশের সব কিছুই তুলে দেওয়া হচ্ছে অম্বানী ও আদানি গোষ্ঠীর হাতে। সেই ‘ডাবল এ ভেরিয়েন্ট’ অর্থনীতির সর্বত্র ছড়িয়ে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন। আজ সংসদেও তিনি একই অভিয়োগ করেন। ফারাক হল, আজ সংসদে রাষ্ট্রপতির বক্তৃতার ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব নিয়ে বিতর্কে রাহুল চূড়ান্ত আক্রমণাত্মক হয়ে সরাসরি মোদী সরকারকে নিশানা করেছেন।মোদী শাহেনশাহের মতো দেশ চালাচ্ছেন। তিনি এমন এক রাজা, যিনি কারও কথা কানে তোলেন না, রাজ্যের সমস্যার কথায় কান দেন না।... কংগ্রেস ১৯৪৭ সালে রাজার শাসনের ধারণাটাই ভেঙে দিয়েছিল। কিন্তু এখন রাজার শাসন আবার ফিরে এসেছে।

নিজেকে ‘জাতীয়তাবাদী’ বলে অভিহিত করে আজ রাহুল অভিযোগ তুলেছেন, মোদী জমানায় বিদেশনীতির ভুলে পাকিস্তান ও চিন এককাট্টা হয়েছে। এত দিন ভারতের বিদেশনীতির মূল মন্ত্রই ছিল চিন ও পাকিস্তানকে আলাদা রাখা। এখন চিন ও পাকিস্তান এককাট্টা। এত দিন ভারতের দুই সীমান্তে দু’টি লড়াইয়ের ক্ষেত্র থাকলেও এখন সেটাই নিরবচ্ছিন্ন সীমান্তের লড়াই হয়ে উঠেছে। ভারত বিদেশনীতিতে একেবারে বিচ্ছিন্ন এবং সে কারণেই প্রজাতন্ত্র দিবসে কোনও বিদেশি রাষ্ট্রনেতাকে অতিথি হিসেবে পাওয়া যায়নি বলেও রাহুলের দাবি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এর পাল্টা জবাব দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাহুলকে ‘ইতিহাসের পাঠ’ দিতে চেয়ে বিদেশমন্ত্রী বলেন, ‘‘১৯৭০-এ চিন, পাক অধিকৃত কাশ্মীরে কারাকোরাম হাইওয়ে তৈরি করেছিল। তখন থেকেই দু’দেশের মধ্যে পরমাণু সমঝোতা চলছে। ২০১৩ তে চিন-পাকিস্তান আর্থিক করিডরের কাজ শুরু হয়েছে। তা হলে নিজেকে প্রশ্ন করুন, চিন-পাকিস্তানের মধ্যে কি তখন দূরত্ব ছিল?’’ এ ছাড়া, তাঁর কটাক্ষ, ‘‘ভারতে যাঁরা থাকেন, সকলেই জানেন, করোনার ঢেউ চলছে। মধ্য এশিয়ার যে পাঁচটি দেশের প্রেসিডেন্টের ভারতে আসার কথা ছিল, তাঁরা ২৭ জানুয়ারি ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন। রাহুল কি এটাও জানেন না?’’

বাজেট অধিবেশনের গোড়ায় রাষ্ট্রপতির বক্তৃতার ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব নিয়ে বিতর্কে আগেও রাহুল অংশগ্রহণ করেছেন। কিন্তু এ বার বিজেপির সাংসদদের বক্তৃতার পরে কংগ্রেসের প্রথম বক্তা হিসেবে তিনি আসরে নামেন। মোদী সরকারকে নিশানা করে উত্তরপ্রদেশ, পঞ্জাব, মণিপুরের ভোটারদেরও বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। উত্তরপ্রদেশে দলিতদের নিপীড়ন, পঞ্জাবে চাষিদের কৃষি আইন নিয়ে আপত্তি না শোনার অভিযোগ তোলার পরে কংগ্রেস নেতা বলেছেন, অমিত শাহ মণিপুরের মানুষদের অপমান করেছেন।

মণিপুরের সাংসদদের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁদের বাড়ির বাইরেই জুতো খুলতে হয়েছে। কিন্তু অমিত শাহ নিজে চপ্পল পরে বসেছিলেন। রাহুলের প্রশ্ন, ‘‘এ কোন সংস্কৃতি? কোন মানসিকতার প্রতিফলন?’’ রাহুলের বক্তব্য, দু’ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। এক হল, ভারত রাজ্যসমূহের সংঘ। কোনও সাম্রাজ্য নয়। আলোচনা না করে, সমঝোতায় না গিয়ে শাসন করা যায় না। অশোক, মৌর্য, গুপ্ত— তিন হাজার বছরের ইতিহাসে তা হয়নি। দ্বিতীয় ধারণা হল, লাঠি হাতে দেশ শাসন। মোদী জমানায় তা-ই হয়েছে।

বিজেপি সাংসদদের দিক থেকে পাল্টা কটাক্ষ উড়ে এসেছে। তার মধ্যেই রাহুল বলেছেন, দেশের সবথেকে বড় সমস্যা, বেকারত্ব নিয়ে রাষ্ট্রপতির বক্তৃতায় কোনও উল্লেখ নেই। ধনী, গরিবের ফারাক ক্রমশ বাড়ছে। বিহার, উত্তরপ্রদেশে রেলের চাকরি নিয়ে কী হয়েছে, তা সবাই জানেন।

তরুণরা চাকরি খুঁজছেন। কিন্তু সরকার চাকরি দিতে পারছে না। ৫০ বছরে সবথেকে বেশি বেকারত্ব। ইউপিএ সরকারের আমলে ২৭ কোটি মানুষকে দারিদ্রের কবল থেকে বের করে নিয়ে আসা হয়েছিল। মোদী জমানায় ২৩ কোটি মানুষকে দারিদ্রে ঠেলে দেওয়া হয়েছে। রাহুল বলেন, ‘‘আরঅএসএস ও বিজেপি দেশের ভিত নিয়ে ছেলেখেলা করছে। তারাই নিশ্চিত করছে যাতে কোনও তরুণ চাকরি না পান।’’

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে চার কঠোর শর্ত ইরানের

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে চার কঠোর শর্ত ইরানের

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর জানিয়েছেন, মার্কিন সামরিক তৎপরতা বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের মতো দাবিগুলো মেনে নিলেই হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ বাণিজ্যিক চলাচল স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করবে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত শর্তের তালিকায় বলা হয়েছে,

ইরান যুদ্ধে অস্ত্রভাণ্ডার ফুরোচ্ছে, উৎপাদন বাড়াতে পেন্টাগনের চাপ

ইরান যুদ্ধে অস্ত্রভাণ্ডার ফুরোচ্ছে, উৎপাদন বাড়াতে পেন্টাগনের চাপ

ইরানের সঙ্গে চলমান পাঁচ মাসব্যাপী যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দ্রুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেন্টাগন। সামরিক বাহিনীর জরুরি প্রয়োজন মেটাতে অস্ত্র সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন বাড়াতে চাপ দেওয়া হচ্ছে। শনিবার পেন্টাগনের মুখপাত্র শান পারনেল এক বিবৃতিতে জানান, সামরিক বাহিনীর জরুরি প্রয়োজন পূরণে অস্ত্র সংগ্রহ ব্যবস্থা ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া

ইসরায়েলবিরোধী ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট চান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলবিরোধী ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট চান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। শনিবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাজা আসিফ। এর একদিন আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। ওই

যুদ্ধের আবহে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

যুদ্ধের আবহে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে। ভিডিও প্রকাশের পর ইরানের সর্বোচ্চ নেতার বর্তমান শারীরিক অবস্থা ও কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজন মানুষের মাঝে দেখা যায়। তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর বিরুদ্ধে বড় ধরনের বাণিজ্যিক চাপ তৈরির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জ্বালানি খাতের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি নিষেধাজ্ঞার বিল পাস হয়েছে। শুক্রবার ৮৬-১১ ভোটে পাস হওয়া ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটিতে রাশিয়ার তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক