রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপ প্রস্তুতিতে ১ হাজার বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৪

শেয়ার করুনঃ
কাতার বিশ্বকাপ প্রস্তুতিতে ১ হাজার বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

দশ বছর আগে সিদ্ধান্ত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হবে তেল সমৃদ্ধ দেশ কাতার। সেই থেকেই চলছে আলোচনা। এরই মধ্যে প্রমাণ মিলেছে বৈধ উপায়ে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বটা পায়নি দেশটি। ইংলিশ পত্রিকা গার্ডিয়ানের এক প্রতিবেদনে ফের আলোচনায় কাতার বিশ্বকাপ। তবে তা এবার অন্যভাবে। কাতারে গত দশ বছরে বিশ্বকাপ প্রস্তুতিতে সাড়ে ছয় হাজারের বেশি অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলংকার এই শ্রমিকরা দেশটিতে বিশ্বকাপ ঘিরে চলমান বিভিন্ন প্রকল্পে নির্মাণ শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জনের পর থেকে কাতারে প্রতি সপ্তাহে গড়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার ১২ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তান বাদে ৪টি দেশে গার্ডিয়ানের নির্ভরযোগ্য সূত্র ও দেশগুলোর সরকারি হিসাবই বলছে ২০১১ থেকে ২০২০ পর্যন্ত ৫ হাজার ৯২৭ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও

দুই বছরের মধ্যে স্বর্ণের দামে নতুন বিশ্বরেকর্ডের পূর্বাভাস

দুই বছরের মধ্যে স্বর্ণের দামে নতুন বিশ্বরেকর্ডের পূর্বাভাস

এর মধ্যে মৃত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ১ হাজার ১৮। কাতারে পাকিস্তানের দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে ৮২৪ জন পাকিস্তানি শ্রমিক মারা গেছেন মধ্যপ্রাচ্যের এ দেশে।

২০২০ এর শেষভাগের তথ্য এ হিসাবে নেই। কাতারে শ্রমিক সরবরাহে অনেক এগিয়ে থাকা ফিলিপাইন ও কেনিয়ার নাগরিকদের মৃতের সংখ্যা অবশ্য জানা যায়নি। সে কারণেই কাতারে প্রবাসী শ্রমিকের মৃত্যুর সঠিক সংখ্যাটি আরো অনেক বড় বলেই সন্দেহ গার্ডিয়ানের।

আরও

সৌদি আরবকে হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তার দাবি ট্রাম্পের

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সৌদি আরবকে হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তার দাবি ট্রাম্পের

গত ১০ বছরে বিশ্বকাপ আয়োজনের জন্য অভাবনীয় সব প্রকল্প হাতে নিয়েছে কাতার। সাতটা নতুন স্টেডিয়াম বানানো হয়েছে। এর সঙ্গে আরো অনেকগুলো বড় বড় প্রকল্প নিয়ে কাজ করছে দেশটি। নতুন একটি বিমানবন্দরসহ নতুন রাস্তাঘাট ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালু করা হচ্ছে। এত বড় বড় সব স্থাপনা ও উন্নয়নকাজের জন্য অসংখ্য কর্মশক্তির দরকার হয়েছে দেশটির। বিশ্বকাপ উপলক্ষে ২০ লাখ প্রবাসী শ্রমিক এখন কাতারে অবস্থান করছেন।

মধ্যপ্রাচ্যে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে ফেয়ারস্কোয়ার প্রজেক্টস। এর পরিচালক নিক ম্যাকগিহান বিশ্বকাপের প্রকল্পের সঙ্গে প্রবাসী শ্রমিকদের মৃত্যুর সম্পর্কটা এভাবেই দেখালেন, ‘২০১১ সাল থেকে কাতারে যেসব প্রবাসী শ্রমিক মারা গেছেন, তাদের অধিকাংশই কাতার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার পর সেখানে গেছেন’।

বিশ্বকাপের স্টেডিয়াম বানানোর কাজ করছেন এমন অবস্থাতেই ৩৭ জন শ্রমিক মৃত্যুবরণ করেছেন। যদিও বিশ্বকাপ আয়োজন কমিটি এর মধ্যে ৩৪ জনের মৃত্যুকেই কাজের বাইরের ঘটনায় মৃত্যু বলে চালিয়ে দিয়েছে।

যদিও বিশেষজ্ঞরা এসব দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। স্টেডিয়ামের জায়গায় কাজ করতে করতেই মৃত্যুবরণ করেছেন কিছু শ্রমিক, এমন ঘটনাও ঘটেছে বেশ কিছু।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গত ১০ বছরে যত মৃত্যু হয়েছে, তার অধিকাংশকেই স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে কাতার। গার্ডিয়ান যে তথ্য পেয়েছে, সে অনুযায়ী বাংলাদেশ, ভারত ও নেপালের যতজন মারা গেছেন, তার ৬৯ ভাগকে স্বাভাবিক মৃত্যু বলা হয়েছে। ১২ ভাগের মৃত্যু সড়ক দুর্ঘটনায়। শুধু ৭ ভাগের মৃত্যুর সঙ্গে কাজের পরিবেশ জড়িত। আর ৭ ভাগ কর্মী আত্মহত্যা করেছেন। ভারতীয়দের ক্ষেত্রে ৮০ ভাগই নাকি স্বাভাবিক মৃত্যু।

গার্ডিয়ান জানিয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই লাশের ময়নাতদন্ত করতে দেয়া হয় না। ২০১৪ সালে কাতার সরকারের নিজস্ব আইনজীবীরাও প্রবাসী শ্রমিকদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ায় ময়নাতদন্ত করানোর পরামর্শ দিয়েছিল। কিন্তু সরকার সে পরামর্শকে পাত্তা দেয়নি। ২০১৯ সালে এটা জানা গেছে, কাতারের তীব্র তাপমাত্রা শ্রমিকদের মৃত্যুতে বড় প্রভাব রাখছে।

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংঘটনের গবেষণায় পাওয়া গেছে, বছরের অন্তত চার মাস তীব্র দাবদাহের মধ্যে কাজ করতে হয় শ্রমিকদের।

কাতার সরকার দাবি করছে, দেশটিতে শ্রমিকের মৃত্যুর হার এখনো স্বাভাবিকই আছে। কাতারে প্রবাসী শ্রমিকের সংখ্যা যে হারে বেড়েছে, সে হারেই মৃতের সংখ্যা বেড়েছে।

এক বিবৃতিতে কাতার সরকার বলেছে, প্রতিটি মৃত্যুই দুঃখজনক এবং মৃত্যু আটকানোর জন্য চেষ্টার কমতি নেই। কিন্তু এই শ্রেণির মানুষের মধ্যে মৃত্যুর এই হারটা অস্বাভাবিক নয়। যদিও নিহত শ্রমিকদের পরিবার-পরিজন এখনো তাদের প্রিয়জনের আচমকা মৃত্যুবরণের যথাযথ কারণ খুঁজে ফিরছেন।

স্টেডিয়ামের নির্মাণকাজে জড়িত শ্রমিকদের মৃত্যুর ব্যাপারে গার্ডিয়ান কথা বলেছিল দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে। তারা বলেছেন, ‘আমরা এসব ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং সব ক্ষেত্রেই তদন্ত করেছি, যেন এ থেকে শিক্ষা নেয়া যায়। আমরা এ বিষয়ে বরাবর স্বচ্ছতা বজায় রেখেছি এবং আমাদের প্রকল্পে মৃতের সংখ্যা নিয়ে ভুল যে দাবিগুলো করা হয়েছে, সেগুলোর প্রতিবাদ করেছি’।

এ ব্যাপারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ও কাতারকে বিশ্বকাপ আয়োজন করতে দিয়ে সমালোচনার মুখে থাকা ফিফা এ ব্যাপারে জানিয়েছে, ‘বিশ্বজুড়ে যত নির্মাণকাজ হচ্ছে, সে তুলনায় ফিফা বিশ্বকাপের নির্মাণকাজে দুর্ঘটনার হার বেশ কম। কারণ, এখানে খুব গুরুত্বের সঙ্গে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয়টা মানা হয়’।

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সর্বশেষ সংবাদ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাখ্যা জানতে রাষ্ট্রদূতকে তলব

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাখ্যা জানতে রাষ্ট্রদূতকে তলব

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

এ সম্পর্কিত আরও পড়ুন

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে ইসরায়েলের সামরিক সহায়তার প্রস্তাব সত্যি হলে সেটিকে নিছক সহযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এর মাধ্যমে উপসাগরীয় নিরাপত্তাব্যবস্থার কেন্দ্রে প্রবেশ, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং নতুন রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির সুযোগ নিতে চায় ইসরায়েল। এমন মন্তব্য করেছেন মিডল ইস্ট মনিটরের কলামিস্ট তামের আজরামি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এসব বিশ্লেষণ তুলে ধরেন। আজরামির

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

ইসরায়েলের আসন্ন নির্বাচনে সরকার গঠনের গুরুত্বপূর্ণ নিয়ামক বা ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হতে পারেন ইসলামপন্থী দল ইউনাইটেড আরব লিস্টের (রাম) নেতা মনসুর আব্বাস। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে বিরোধী জোট বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চাইলে তাঁর দলের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণায় ৫২ বছর বয়সী মনসুর আব্বাসকে ইসরায়েলের জন্য ‘মারাত্মক হুমকি’ এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান চালিকাশক্তি হিসেবে

কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু

কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (১৭ অক্টোবর) চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পদদলনের ঘটনায় আহত অন্তত ৩৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। কলকাতা

ইরান প্রসঙ্গে মোহাম্মদ নাম নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

ইরান প্রসঙ্গে মোহাম্মদ নাম নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

মুসলিম বিশ্বের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের কারও নাম জানা না থাকলে শুধু ‘মোহাম্মদ’ বলে ডাকলেই চলে। তাঁর দাবি, ৬৫ শতাংশ ক্ষেত্রে এই নাম ব্যবহার করে তিনি ভুল করেননি। শনিবার (১৭ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো

দুই বছরের মধ্যে স্বর্ণের দামে নতুন বিশ্বরেকর্ডের পূর্বাভাস

দুই বছরের মধ্যে স্বর্ণের দামে নতুন বিশ্বরেকর্ডের পূর্বাভাস

বিশ্ববাজারে আগামী দুই বছরের মধ্যে স্বর্ণের দাম আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিনিয়োগকারীরা। কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল পরিমাণ স্বর্ণ কেনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাকে সম্ভাব্য মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন তাঁরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাময়িক তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রায় ৬৩