বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তি

'ফেসবুক আমাদের আইন পকেটে নিয়ে ঘোরে'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০১৯, ১:৩৯

শেয়ার করুনঃ
'ফেসবুক আমাদের আইন পকেটে নিয়ে ঘোরে'

ফেসবুক বাংলাদেশের প্রণয়ন করা ডিজিটাল নিরাপত্তা আইন পকেটে নিয়ে ঘোরে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এই আইনকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের ইংরেজি সংস্করণ ফেসবুকের কর্তাব্যক্তিদের কাছে থাকে বলেও মন্তব্য করেছেন মন্ত্রী। শনিবার (২৫ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল নিরাপত্তা এবং করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন’টি বাংলাদেশের আগে আর কেউ করেনি। ফেসবুকের মতো প্রতিষ্ঠানকে আমরা আমাদের এই আইনের কথা বলেছি। তাদের আমি বলেছি যে, যুক্তরাষ্ট্রের সামাজিক প্রেক্ষাপট আর আমাদের সামাজিক প্রেক্ষাপট এক না। বাক স্বাধীনতার নামে আমাদের প্রধানমন্ত্রীকে কেউ ব্যঙ্গ-বিদ্রুপ করবে, অপমান করবে, তোমাদের (ফেসবুক) সেই আইন এখানে (বাংলাদেশে) চলবে না। আমাদের নিজেদের আইন আছে। তোমাদের কমিউনিটি গাইডলাইন্স যাই থাকুক না কেন, সেটি এই আইনের সঙ্গে সহায়ক হতে হবে।

ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন যে বাংলাদেশ সবার আগে করবে তা কেউ ভাবেনি। এই আইন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হওয়া দরকার। তাই এই আইনেই বিধিমালা তৈরির বিধান রাখা হয়েছে। ফলে কখনও এই আইনে কোনো পরিবর্তন দরকার হলে সংসদের দীর্ঘ প্রক্রিয়ায় যেতে হবে না। দাপ্তরিকভাবেই সহজে বিধিমালা প্রণয়ন বা পরিবর্তন করা যাবে। ইন্টারনেটকে নিরাপদ রাখতে আমরা বদ্ধ পরিকর। আগামী দিনে যুদ্ধ-সংঘাতও সাইবার জগতে হবে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, আগামী দিনে যুদ্ধও হবে সাইবার জগতে। তাই আমাদের সামরিক বাহিনীগুলোকে এবং পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত হতে হবে। সাইবার ক্রাইম ইউনিট শুধু রাজধানী বা জেলা শহরগুলোতে না রেখে প্রতিটি থানায় ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। থানা পর্যায়ে এসব সাইবার ইউনিটে থাকবে দক্ষ জনবল এবং আধুনিক যন্ত্রপাতি।

এ সময় এক প্রশ্নের জবাবে বিভিন্ন মোবাইল অ্যাপসের ডিভাইসে অনুপ্রবেশের অনুমতি নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের গোপনীয়তা যে প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে তা দৈনন্দিন জীবনের এক বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। এরজন্য দায়ী মোবাইলভিত্তিক অ্যাপসগুলো। কিন্তু সমস্যা হচ্ছে যে, এসব অ্যাপস যারা তৈরি করেন তারা তার আগে আমাদের থেকে অনুমতি নেন না। তাই তাদেরকে আমাদের তরফ থেকে নিয়ন্ত্রণে রাখা একরকম অসম্ভব। তবে বিভিন্ন ধরনের আইনের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছি আমরা।

আরও

ধর্মীয় দৃষ্টিতে বিজ্ঞান মানবকল্যাণের গুরুত্বপূর্ণ হাতিয়ার

ধর্মীয় দৃষ্টিতে বিজ্ঞান মানবকল্যাণের গুরুত্বপূর্ণ হাতিয়ার
বিজ্ঞান-প্রযুক্তি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে সাইবার নিরাপত্তায় ‘ফায়ারওয়াল’ এর প্রতি আমদানি শুল্ক কমানোর দাবি জানান বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ফায়ারওয়াল এর প্রতি গুরুত্ব আরোপের আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি কম্পিউটার ব্যবস্থার নিরাপত্তা সবচেয়ে বেশি নিশ্চিত করে একটি ভালো ফায়ারওয়াল। অথচ এখানেই আমাদের অনেক উদাসীনতা। বিশেষ করে ফায়ারওয়াল আমদানি করতে সবমিলিয়ে ৬০ শতাংশের বেশি কর দিতে হয়। যে কারণে অনেক প্রতিষ্ঠান বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানগুলো ফায়ারওয়াল এ সেভাবে বিনিয়োগ করেন না। বেশিরভাগ প্রতিষ্ঠানই কোনোরকমে একটি ফায়ারওয়াল রাখেন। এছাড়াও দেশীয় আইটি খাতের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিতভাবে আইটি অডিট করতে হবে। নয়তো দেশীয় তথ্য বাইরে পাচার হওয়াসহ বিভিন্ন সাইবার ঝুঁকি দেখা দিতে পারে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু প্রকাশ না করার আহ্বান জানান আইন ও সংসদ বিষয়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শহিদুল হক। তিনি বলেন, সাইবার জগতে আমাদের যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় তার একটি বড় কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে আমাদের সবকিছু শেয়ার (প্রকাশ) করা। আমরা যাই করি বা করবো তার সবকিছুই এসব প্ল্যাটফর্মে শেয়ার করি যা মোটেও উচিত নয়। আমাদের ঠিক ততটুকু প্রকাশ করা উচিত যতটুকু সামাজিক যোগাযোগের জন্য দরকার। নিজেরা সচেতন হলে ঝুঁকি এমনিতেই অনেকখানি কমে যাবে। কর্মশালায় মূল্য প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. মুহম্মদ মাহফুজুল ইসলাম। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। এছাড়াও এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য অপরাজিতা হক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক কমিশনার মনিরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব খায়রুল আমীন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

দেশে চাঁদাবাজির খবর জানাতে চালু নতুন অনলাইন প্ল্যাটফর্ম চাঁদাবিডি ডটকম

দেশে চাঁদাবাজির খবর জানাতে চালু নতুন অনলাইন প্ল্যাটফর্ম চাঁদাবিডি ডটকম

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রযুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ, বাড়ছে বৈশ্বিক বাজারে সক্ষমতা

প্রযুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ, বাড়ছে বৈশ্বিক বাজারে সক্ষমতা

প্রযুক্তি খাতে গত এক দশকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বাংলাদেশে। মোবাইল ও ইন্টারনেটের বিস্তার, ডিজিটাল সরকারি সেবা, সফটওয়্যার উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, ফ্রিল্যান্সিং এবং স্টার্টআপের প্রসারে দেশের প্রযুক্তি খাত এখন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল প্রায় ১৩ কোটি। একই সময়ে মোবাইল ব্রডব্যান্ড গ্রাহক ছিল ১০ কোটি ৩৭

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

নতুন স্মার্টফোন কেনার সামর্থ্য সবার সময়মতো হয় না। আবার অনেকে হাতের ফোনটির প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়েন যে নতুন মডেলে যেতে ইচ্ছা করে না। কিন্তু সমস্যা হলো, ব্যবহারের কয়েক বছর পর প্রায় সব স্মার্টফোনই ধীরগতির হয়ে পড়ে। অ্যাপ খুলতে দেরি হয়, টাইপ করলে অক্ষর দেরিতে ভাসে, ক্যামেরা চালু হতে সময় নেয়—এসব সমস্যায় ভোগেননি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল। তবে আশার

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

আগামী ২৮ আগস্ট আকাশে দেখা যাবে চলতি বছরের অন্যতম বৈচিত্র্যময় মহাজাগতিক দৃশ্য। ওই দিন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ গভীর আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী হবেন। সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চন্দ্রগ্রহণের প্রক্রিয়া শুরু হবে ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত থেকে এবং ২৮ আগস্ট শুক্রবার ভোর পর্যন্ত তা চলবে। এ সময় পৃথিবীর ঘন ছায়া চাঁদের প্রায়

দেশে চাঁদাবাজির খবর জানাতে চালু নতুন অনলাইন প্ল্যাটফর্ম চাঁদাবিডি ডটকম

দেশে চাঁদাবাজির খবর জানাতে চালু নতুন অনলাইন প্ল্যাটফর্ম চাঁদাবিডি ডটকম

চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং বিভিন্ন সেবা বা কাজের ক্ষেত্রে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে দেশে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁদাবিডি ডটকম’ (chandabd.com)। চালুর কয়েক ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্মটির উন্মুক্ত তালিকায় নয়টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে মোট ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা চাওয়া বা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি চালুর তথ্য জানানো

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

মহাজাগতিক বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। বুধবার ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। প্রায় দুই বছর পর সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের প্রচ্ছায়ায় ঢেকে যাবে সূর্যের পুরো ডিস্ক। ফলে নির্দিষ্ট কিছু এলাকায় দিনের আলো কয়েক মুহূর্তের জন্য বদলে যাবে গাঢ় অন্ধকারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণের প্রক্রিয়া