সোমবার, ১১ মে, ২০২৬২৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রীরা স্বামীদের মতো আয় করতে পারে না: গবেষণা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ২০:৫৫

শেয়ার করুনঃ
স্ত্রীরা স্বামীদের মতো আয় করতে পারে না: গবেষণা

আপনি আপনার স্বামীর মতো আয় করতে পারেন? এমন প্রশ্নের উত্তরে বলতে হবে—না।  ভারতে হওয়া একটি গবেষণায় বলা হয়েছে, স্ত্রীরা তাঁদের স্বামীদের মতো আয় করতে পারেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের গবেষক অধ্যাপক হেমা স্বামীনাথন ও অধ্যাপক দীপক মালগান ৪৫টি দেশের ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারী ও পুরুষের আয়ের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য বের করেছেন। ১৯৭৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই তথ্যগুলো সংগ্রহ করেছে লুক্সেমবার্গের অলাভজনক সংস্থা দ্য লুক্সেমবার্গ ইনকাম স্টাডি। 

এ বিষয়ে অধ্যাপক হেমা স্বামীনাথন বলেন, `সাধারণ ধারণা হলো যে একটি পরিবারের উপার্জন সমানভাবে বণ্টন করা হয়। কিন্তু পরিবার প্রায়ই বড় অসমতার একটি জায়গা এবং আমরা এটি উন্মুক্ত করতে চেয়েছি।'অধ্যাপক দীপক মালগান বলেন, সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উন্নত দেশ হোক আর দরিদ্র দেশ হোক, যেখানে স্বামী ও স্ত্রী উভয়েই কাজ করেন এমন ক্ষেত্রে স্ত্রীরা তাঁদের স্বামীদের চেয়ে বেশি আয় করতে পারেন না।  নর্ডিক দেশগুলোর ক্ষেত্রেও অবস্থা এমনই, যদিও বিশ্বের এই অঞ্চলে লিঙ্গবৈষম্য খুবই কম।  

আরও

ফেসবুক এখন মোবাইল গ্যালারির ছবি বিশ্লেষণ করবে!

ফেসবুক এখন মোবাইল গ্যালারির ছবি বিশ্লেষণ করবে!

বিশেষজ্ঞরা বলছেন, সাংস্কৃতিকভাবে পুরুষদের উপার্জনকারী হিসেবে দেখা হয়। আর নারীদের গৃহিণী হিসেবে বিবেচনা করা হয়। অনেক নারী সন্তান প্রসবের পর বাইরে কাজ করা বন্ধ করে দেন । এ ছাড়া নারী ও পুরুষের মধ্যে মজুরিবৈষম্যও বিশ্বের বিভিন্ন অংশে এখনো রয়েছে। এ ছাড়া নারীরা ঘরের কাজ কোনো মজুরি ছাড়াই করে যাচ্ছেন।

২০১৮ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিবেদনে বলা হয়, নারীরা মোট কাজের ৭৬ দশমিক ২ শতাংশ ঘণ্টাই করে মজুরি ছাড়া। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে এই হার বেড়ে প্রায় ৮০ শতাংশে দাঁড়ায়। এটি পুরুষদের তুলনায় প্রায় তিন গুণ বেশি।  ওই প্রতিবেদনে বলা হয় যে অবৈতনিক কাজ নারীদের শ্রমশক্তিতে প্রবেশ, অগ্রগতি রোধে প্রধান বাধা। 

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

প্রযুক্তির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ সংকুচিত

প্রযুক্তির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ সংকুচিত

গবেষকেরা বলছেন, একজন নারীর কম আয়ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।  ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের অধ্যাপক হেমা স্বামীনাথন বলেন, গৃহিণীর কাজের মাধ্যমে নারী একটি পরিবারে যে অবদান রাখছেন, সেটি দেখা যায় না তবে নগদ অর্থ দেখা যায়।  যখন একজন স্ত্রী বেতন আনেন এবং তা পরিবারে খরচ করেন, তখন এটি তার শক্তি বাড়ায় ও পরিবারে নিজের মত প্রকাশের সুযোগ করে দেয়।  তবে গবেষণায় বলা হয়েছে, আয় সমান না করতে পারলেও ১৯৭৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পরিবারে স্বামী ও স্ত্রীদের মধ্যে অভ্যন্তরীণ বৈষম্য ২০ শতাংশ  হ্রাস পেয়েছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হেমা স্বামীনাথন বলেন, বিশ্বের অধিকাংশ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি ঘটেছে এবং শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অনেক জায়গায় আরও নারীবান্ধব নীতি স্বামীদের আয়ের সঙ্গে ব্যবধানকে সংকুচিত করেছে। সমান কাজের জন্য সমান বেতনের জন্য আন্দোলন হয়েছে। এ সবই ব্যবধান কমাচ্ছে। তবে এখনো উল্লেখযোগ্য পরিমাণে ব্যবধান রয়েছে, যা অবশ্যই কমাতে হবে। হেমা স্বামীনাথনের মতে, বিশ্বের বিভিন্ন দেশের সরকার এ নিয়ে কোনো কথা বলছে না। কোম্পানিগুলো যথেষ্ট পরিমাণে নারীদের কাজের সুযোগ দিচ্ছে না। 

ভারতের এই বিশেষজ্ঞ প্রশ্ন করেন, নারীদের কাজের কী স্বীকৃতি দেওয়া হচ্ছে? তাঁদের জন্য যে নীতি প্রণয়ন করা হচ্ছে, সেটি কি তাঁদের পরিবার ও শিশুবান্ধব? এর জন্য পুরুষদের এগিয়ে আসতে হবে, যাঁরা নারীদের সঙ্গে অবৈতনিক কাজের বোঝা ভাগ করে নেবেন। এ ছাড়া সরকার এবং সমাজেরও করার অনেক কিছু আছে। এভাবে চলতে পারে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রযুক্তির শক্তিতে বদলে যাচ্ছে নারীর নতুন পৃথিবী

প্রযুক্তির শক্তিতে বদলে যাচ্ছে নারীর নতুন পৃথিবী

ডিজিটাল যুগে প্রযুক্তি ব্যবহারে নারীরা আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি খাত—সব ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তির সহায়তায় নারীরা এখন ঘরে বসেই আয় করছেন, পরিচালনা করছেন অনলাইন ব্যবসা এবং যুক্ত হচ্ছেন বৈশ্বিক কর্মবাজারের সঙ্গে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতা নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এবং

প্রযুক্তির অপব্যবহারেই মানবসভ্যতার সামনে নতুন বড় হুমকি

প্রযুক্তির অপব্যবহারেই মানবসভ্যতার সামনে নতুন বড় হুমকি

বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনকে সহজ ও গতিশীল করেছে। তবে এর অপব্যবহার সমাজে নতুন ধরনের ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো ও সাইবার অপরাধ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিপফেইক ভিডিও, ভুয়া পরিচয় ব্যবহার এবং অনলাইন জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। শিক্ষা ও

প্রযুক্তির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ সংকুচিত

প্রযুক্তির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ সংকুচিত

দেশে অপরাধ নিয়ন্ত্রণ ও দ্রুত অপরাধী শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর ফলে অপরাধ তদন্তে গতি এসেছে এবং অনেক জটিল মামলার রহস্য অল্প সময়েই উদঘাটন সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক, ফেস রিকগনিশন সফটওয়্যার, ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি এখন অপরাধ তদন্তের গুরুত্বপূর্ণ অংশ

আধুনিক স্মার্টফোনে বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবন

আধুনিক স্মার্টফোনে বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবন

বর্তমান সময়ে আধুনিক স্মার্টফোন মানুষের জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। যোগাযোগ, শিক্ষা, ব্যবসা, বিনোদন থেকে শুরু করে ব্যাংকিং ও চিকিৎসাসেবাও এখন মোবাইলনির্ভর হয়ে উঠছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে স্মার্টফোনে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত ক্যামেরা, দ্রুতগতির প্রসেসর এবং ফাইভ-জি প্রযুক্তি, যা মানুষের জীবনকে আরও সহজ ও গতিশীল করছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি বহুমুখী ডিজিটাল

কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো এখন প্রতিযোগিতায় নেমেছে আরও উন্নত এআই প্রযুক্তি তৈরিতে। বিশেষ করে OpenAI, Google এবং Microsoft নতুন প্রজন্মের এআই প্ল্যাটফর্ম উন্নয়নে বড় বিনিয়োগ করছে। বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল প্রযুক্তিখাতে “এআই ট্রান্সফরমেশন ইয়ার” হিসেবে বিবেচিত হচ্ছে। অফিস ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সংবাদমাধ্যম, সফটওয়্যার উন্নয়ন এমনকি কৃষি খাতেও এআই ব্যবহার দ্রুত বাড়ছে।

সর্বশেষ সংবাদ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ