
প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ১:৩৯

আপনার ব্যবহৃত ফোন হারিয়ে গেলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচারের মাধ্যমে সহজেই ফোনটি খুঁজে পেতে পারেন। এক্ষেত্রে ফাইন্ড মাই ডিভাইস এবং গুগলের লোকেশন সার্ভিস অন থাকতে হবে।
কিভাবে খুঁজবেন:
১. প্রথমে সেটিংস থেকে সিকিউরিটি অপশনে যান।
২. এখানে ফাইন্ড মাই ডিভাইস অপশন খুঁজে বের করে অন করুন।
লোকেশন সার্ভিস:
১. আপনার ব্যবহৃত ফোনের সেটিংস অপশন থেকে গুগল লোকেশন সার্ভিস অন করে দিন।
ফোন ট্র্যাকের করার উপায়:

কোনো ট্যাগ পাওয়া যায়নি
১. গুগলের সার্চ বারে ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করুন।
২. লিংকটি সরাসরি ‘ফাইন্ড মাই ডিভাইজ’ পেজ-এ নিয়ে যাবে।
৩. এই পেজেই ফোনের নাম, শেষ কখন ব্যবহার হয়েছে, কোন ওয়াইফাই নেটওয়ার্ক ডিভাইজে ব্যবহার করা হচ্ছে এবং ফোনটিতে কতোটা চার্জ রয়েছে- এই সমস্ত তথ্যই দেখানো হবে।
৪. গুগল ম্যাপ ফোনের শেষ লোকেশন দেখিয়ে দেবে।
ফোন যদি অন থাকে এবং গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে, তবেই তা ট্র্যাক করা সম্ভব, নতুবা নয়।