
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৫

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ার মধ্যেই ঢাকাসহ কয়েকটি এলাকায় ডেঙ্গু ভাইরাসের ধরনে বড় পরিবর্তনের তথ্য দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। বিগত চার বছর দেশে ডেন-২ ধরন বেশি সক্রিয় থাকলেও এবার ঢাকায় ডেন-৩ ধরন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিবর্তনের কারণে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়তে পারে।
