শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬২৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যবাংলাদেশ

প্রাণ ফিরেছে বরিশাল শেবাচিমে নিউরো সার্জারি বিভাগে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ২৩:৩৫

শেয়ার করুনঃ
প্রাণ ফিরেছে বরিশাল শেবাচিমে নিউরো সার্জারি বিভাগে

নিউরো সার্জনের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো সার্জারি বিভাগ। প্রায় সাড়ে চার বছর ধরে দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ এই শিক্ষা এবং চিকিৎসা কেন্দ্রটি বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে নিউরো সার্জারি বিভাগটি মুখ থুবরে পড়ে। এমনকি চিকিৎসক না থানায় এ অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য যেতে হয়েছে ঢাকায়। আবার সঠিক সময়ে চিকিৎসা না পেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অনেক রোগী। গত ১৩ জানুয়ারি পটুয়াখালী মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. অসীত বরণ নাথকে শেবামেকে পদায়ন দেয়া হয়েছে। দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পরে নিউরো সার্জন পাওয়ায় অঘোষিতভাবে বন্ধ থাকা এই বিভাগটিতে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। শুরু হয়েছে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পাঠদানও। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ হাসপাতালে নিউরো সার্জন পদায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি বিশেষ করে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিবের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেছেন চিকিৎসকসহ সুধিজনরা।

মেডিকেল কলেজ সূত্র জানায়, ২০১৬ সালের মে মাসে শের-ই-বাংলা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগে যোগদান করেন ডা. সরোয়ার মোর্শেদ আলম। এর এক বছর পরেই অর্থাৎ ২০১৭ সালের ২ আগষ্ট বরিশাল থেকে বদলি হয়ে যান নিউরো সার্জন ডা. সরোয়ার মোর্শেদ আলম। এরপর থেকেই শূণ্য থেকে যায় শেবামেকের নিউরো সার্জারি বিভাগের পদ। এমনকি সংকটের কারণে অনেকটাই বন্ধ হয়ে যায় চিকিৎসা সেবাও। তবে দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পরে হলেও সেই ক্লান্তিকাল কেটেছে শেবাচিম হাসপাতালের।

আরও

প্রায় দশ লাখ মানুষ চিকিৎসাযোগ্য ছানিতে অন্ধত্বের ঝুঁকিতে

প্রায় দশ লাখ মানুষ চিকিৎসাযোগ্য ছানিতে অন্ধত্বের ঝুঁকিতে

গত ১৩ জানুয়ারি পটুয়াখালী মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. অসীত বরণ নাথকে শেবামেকে পদায়ন দেয়া হয়েছে। জানা গেছে, ডা. অসীত বরণ নাথ প্রায় পাঁচ বছর পূর্বে পটুয়াখালী মেডিকেল কলেজে যোগদান করেন। কিন্তু ওই কলেজে নিউরো সার্জারি বিভাগ চালু নেই। নেই অস্ত্রপচারের পর্যাপ্ত যন্ত্রপাতিও। অনুশীলন না থাকায় কর্মক্ষমতাও হারাচ্ছিলেন ওই চিকিৎসক। তবে পটুয়াখালীতে কর্মস্থল হলেও তিনি বরিশালে এসে প্রাইভেট প্রাকটিস করতেন বলে জানা গেছে।

শেবাচিমনিউরো সার্জারি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

অপরদিকে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া’র বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। সম্প্রতি শেবামেক পরিদর্শনে আসেন তিনি। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সেখানে চিকিৎসকদের সাথে সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। উম্মুক্ত আলোচনায় দীর্ঘ প্রায় সাড়ে চার বছর নিউরো সার্জারি বিভাগ বন্ধ থাকায় দুঃখপ্রকাশ এবং বিভাগটি চালুর দাবি তোলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অর্থপেডিক বিভাগের চিকিৎসক ডা. মাশরেফুল ইসলাম সৈকত। তিনি পটুয়াখালীতে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসককে বরিশালে পদায়নেরও দাবি তোলেন। তার এই দাবির প্রতি মত দিয়ে বিভাগটিতে একজন নিউরো সার্জন পদায়নের দাবি আরও জোড়ালো করেন মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন।

আরও

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ ব্যাপারে ডা. মাশরেফুল ইসলাম সৈকত বলেন, ‘দক্ষিণাঞ্চলের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে নিউরো সার্জারি বিভাগ থাকলেও চিকিৎসক থাকবে না ২০২২ সালে এসে এটা ভাবা যায় না। কেননা একজন নিউরো সার্জনের গুরুত্ব কতটা সেটা বোঝানো যাবে না। তিনি বলেন, ‘কোন মানুষ মাথায় আঘাতপ্রাপ্ত বা রক্তক্ষরণ হলে খুব দ্রুতই তার অস্ত্রপচারের প্রয়োজন। কিন্তু চিকিৎসক না থাকায় এই হাসপাতালে সেই ব্যবস্থা ছিলো না। ফলে ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে হয় ওইসব রোগীদের। 

ডা. সৈকত বলেন, ‘আমাদের দাবির প্রেক্ষিতে সদ্য সাবেক বিভাগীয় কমিশনার ও বর্তমান স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল স্যার এবং শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. এইচ.এম সাইফুল ইসলাম স্যার স্বাস্থ্যসেবা বিভাগে যোগাযোগ রক্ষা করে একজন নিউরো সার্জন এই হাসপাতালে আনতে পেরেছেন।

এ প্রসঙ্গে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ.এম সাইফুল ইসলাম বলেন, ‘একজন নিউরো সার্জনের বরই অভাব ছিলো এ হাসপাতালে। আমরা সেই অভাব কিছুটা হলেও দূর করতে পেরেছি। একজন নিউরো সার্জন এ হাসপাতালে পদায়ন করায় এখানকার মুমূর্ষ রোগী সঠিক সময় সঠিক চিকিৎসা পাবেন। এছাড়া নিউরো সার্জারি বিভাগটির আরও যাতে  উন্নয়ন করা যায় সে চেষ্টা অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যঝুঁকি, তীব্র গরমে মৃত্যু, খরা, অতিবৃষ্টি ও অর্থনৈতিক ক্ষতি দ্রুত বাড়ছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের সঙ্গে প্রায় ৩০ লাখ মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় তৈরি ‘ল্যানসেট কাউন্টডাউন’

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসারের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করা হবে। পাশাপাশি চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

মাত্র ৯ দিন বয়সেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নবজাতক রায়ান। জন্মের পঞ্চম দিন থেকে তার জ্বর শুরু হয়। গতকাল হাসপাতালে আনার পর পরীক্ষায় ডেঙ্গুর পাশাপাশি রক্তে সংক্রমণ ধরা পড়ে। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ৫১ নম্বর শয্যায় ছোট্ট কাচের বাক্সে রেখে তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়ানের মায়ের হাতেও এখনো ক্যানোলা লাগানো রয়েছে। রায়ানের মা লিমা আক্তার জানান, ঢাকা মেডিক্যাল

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। সংক্রমণের পাশাপাশি প্রাণহানিও অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, গতকাল সকাল

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ সেবা চালুর পরিকল্পনা

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ সেবা চালুর পরিকল্পনা

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব

সর্বশেষ সংবাদ

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি