
প্রকাশ: ২ অক্টোবর ২০২১, ২৩:১৬

দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাবেক বরিশাল প্রধান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইনুল হাসানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে শনিবার সকাল ১০টায় নগরীর বগুড়া রোড মুসলিম গোরস্থানে তার কবর জিয়ারত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বিপ্লবী বাংলাদেশের প্রকাশক নুরুল আলম ফরিদ, বরিশাল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, সাংবাদিক জাকির হোসেন, বেলায়েত বাবলু, জুয়েল রানা ও আরিফুর রহমান প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন নাট্যাভিনেতা সিরাজুম মুনির টিটু। এরপূর্বে তার কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। উল্লেখ্য সাংবাদিক মাইনুল হাসান ২০০৪ সালের ২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।