মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফুটবল

হার দিয়ে কোপা শুরু আর্জেন্টিনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ১৭:১২

শেয়ার করুনঃ
হার দিয়ে কোপা শুরু আর্জেন্টিনার

প্রথমার্ধে দৃষ্টিকটু ফুটবল খেলা আর্জেন্টিনা বিরতির পর ছন্দে ফেরার আভাস দিয়েছিল। তাদের বেশ কিছু সুযোগ নষ্টের মাঝে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় কলম্বিয়া। শেষ দিকে তারা আদায় করে নেয় আরও একটি। তাতে হার দিয়ে কোপা আমেরিকায় যাত্রা শুরু হলো লিওনেল স্কালোনির দলের। সালভাদরে বাংলাদেশ সময় রোববার ভোরে হওয়া ‘বি’ গ্রুপের ম্যাচে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় কলম্বিয়া। রজের মার্তিনেসের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সাপাতা। শুরু থেকে দুই দলের খেলা ছিল ছন্দহীন, আক্রমণগুলো ধারহীন। আর্জেন্টিনার মিডফিল্ডাররা পারেননি আক্রমণভাগের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে। বল পেতে অনেক নিচে নেমে খেলতে হয়েছে লিওনেল মেসিকে। পাস দেওয়ার পর সতীর্থের কাছ থেকে অধিনায়ক বল ফিরে পেয়েছেন কমই।

এলোমেলো ফুটবলের মাঝে সপ্তম মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন সের্হিও আগুয়েরো। তাকে উদ্দেশ করে মেসির বাড়ানো বল ঠেকাতে ডি-বক্সের বাইরে ছুটে গিয়ে শট নিয়ে ব্যর্থ হন কলম্বিয়া গোলরক্ষক দাভিদ আসপিনা। আলগা বল পেয়েও কাজে লাগাতে পারেননি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরো।

প্রথমার্ধে বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল আর্জেন্টিনা, আক্রমণে কলম্বিয়া। ষোড়শ মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগটি পায় তারা। ডি-বক্স থেকে রজের মার্তিনেসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে চলে গেলে এ যাত্রায় বেঁচে যায় আর্জেন্টিনা।প্রতিপক্ষের ভুলে ২৭তম মিনিটে ভালো সুযোগ আসে কলম্বিয়ার সামনে। বল ক্লিয়ার না করে গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ফিরিয়ে দেন নিকোলাস ওতামেন্দির কাছে। তিনি তালগোল পাকিয়ে বিপদ ডেকে আনেন। তবে শেষ মুহূর্তে ছুটে এসে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন গিদো রদ্রিগেস।

আরও

ফুটবল ছেড়ে ব্যবসায় নামলেন সাফজয়ী আনাই মগিনি

ফুটবল ছেড়ে ব্যবসায় নামলেন সাফজয়ী আনাই মগিনি

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু প্রায় ৩০ গজ দূর থেকে মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৫তম মিনিটে বল পায়ে এক জনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন মেসি, কিন্তু শট নিতে দেরি করে ফেলেন। চার মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বল ডান দিকে পেয়ে পারেদেসের নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে রুখে দেন অসপিনা। দুদল মিলিয়ে ম্যাচে এটাই ছিল প্রথম লক্ষ্যে শট। ৬৬তম মিনিটে ম্যাচের সেরা সুযোগ হারায় আর্জেন্টিনা। ওতামেন্দির হেড গোলরক্ষক ডানদিকে ঝাঁপিয়ে ঠেকানোর পর আলগা বল ছোট ডি-বক্সে ফাঁকায় পেয়ে অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হেড করেন বার্সেলোনা তারকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ফুটবল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বিরতির পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়া কলম্বিয়া ৭১তম মিনিটে পাল্টা আক্রমণে গোল আদায় করে নেয়। মাঝমাঠ থেকে হামেস রদ্রিগেসের লম্বা ক্রস বাঁ দিকে পেয়ে একজনকে কাটিয়ে কোনাকুনি এগিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ফরোয়ার্ড মার্তিনেস। ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাপাতা। বাঁ দিক থেকে মিডফিল্ডার জেফারসন লের্মার বাড়ানো বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে ঠিকানায় পাঠান আতালান্তার ফরোয়ার্ড। বাকি সময়ে এই ব্যবধান ধরে রেখে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অসাধারণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। ‘এ’ গ্রুপে পোর্তো আলেগ্রেতে ভেনেজুয়েলা ও পেরুর মধ্যে দিনের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। একই গ্রুপে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল স্বাগতিক ব্রাজিল।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট আন্ধারমানিক স্কুল এন্ড কলেজ মাঠে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হলো মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর মেগা ফাইনাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারমানিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান। এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে আন্ধারমানিক

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

"সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি নকশীকাঁথা'র আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দুই দল চূড়ান্ত হয়েছে। ফাইনালিস্ট দুই দল হলেন বাহাদুরপুর রোলেক্স ফুটবল দল ও ভাই বন্ধু একাদশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ১ম সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায়, টাইব্রেকারে ভাই বন্ধু একাদশ ২-১ গোলে রুবেল স্মৃতি একাদশকে এবং

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৬ জন ফুটবলারকে চুক্তির আওতায় এনেছে, যদিও সাবিনা-কৃষ্ণাদের মতো শীর্ষ খেলোয়াড়রা এখনো চুক্তিবদ্ধ হননি। তাদের অনুশীলন বর্জনের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, যা ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিবাদের ফলস্বরূপ।   জানা গেছে, এ সপ্তাহে যে ৩৬ জন ফুটবলার চুক্তি করেছেন, তাদের বেশিরভাগই জুনিয়র ফুটবলার। তবে, সাবিনা, সানজিদা এবং অন্যরা এখনো চুক্তি পাননি, কিন্তু তাদের চুক্তি করার

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বালক-বালিকা (অ-১৭) ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খাগড়াছড়ি বালিকা দল। শনিবার( ৮ ফেব্রুয়ারি) বিকালে  চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি জেলার অপ্রতিরোধ্য

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামে এক মাস পর অনুষ্ঠিত হলো প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট। গত ২৮ জানুয়ারি তৌহিদী জনতার বাধার কারণে খেলা পন্ড হয়েছিল, তবে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর পরিস্থিতি শান্ত হওয়ায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে খেলার আয়োজন করা হয়। এই খেলার

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু