শনিবার, ২১ মার্চ, ২০২৬৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

পুলিশকে যা বললেন সিমলা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৬

শেয়ার করুনঃ
পুলিশকে যা বললেন সিমলা!

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ময়ুরপঙ্খী ফ্লাইট ‘ছিনতাই চেষ্টার’ ঘটনায় নিহত পলাশ আহমেদের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা শামসুন নাহার সিমলাকে ফের জেরার মুখোমুখী হতে হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট টানা পাঁচ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করে। তিনি গত ২৫ আগস্ট ভারতের মুম্বাই থেকে ঢাকায় আসেন। তদন্তকারী কর্মকর্তারা তাকে চট্টগ্রামে এসে বক্তব্য দেওয়ার কথা জানান। জিজ্ঞাসাবাদ শেষে সিমলা সাংবাদিকদের বলেন, পুলিশ মূলত পলাশের সঙ্গে তার পরিচয় ও বিয়ে সম্পর্কে জানতে চেয়েছে। তিনি আরো জানান, বিমান ছিনতাইচেষ্টার ঘটনার আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাই তিনি সে বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। কেননা, বিচ্ছেদের পর থেকে পলাশের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিলো না বলেও জানান তিনি।

পলাশ মানসিকভাবে ‘ডিসটার্বড’ ছিলেন বলেও মন্তব্য করেন সিমলা। বলেন, তার কিছু কিছু আচরণের কারণে তিনি বিরক্ত ছিলেন বলেই তাকে আর ভালো লাগেনি। সে কারণেই তিনি পলাশকে তালাক দিয়ে দেন। ‘ম্যাডাম ফুলি’ অভিনেত্রী পুলিশকে পলাশের সঙ্গে তার বিয়ে ও বিচ্ছেদের বিষয় এবং এর মাঝের কিছু ঘটনার কথা তুলে ধরেন। তিনি জানান, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর পলাশের সঙ্গে গুলশানের এক কফিশপে এক পরিচালকের জন্মদিনের অনুষ্ঠানে তার পরিচয় হয়। তিনি নিজেই পলাশকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন উল্লেখ করে বলেন, এরপর তাদের বিয়ে হয় ২০১৮ সালের ৬ মার্চ এবং বিচ্ছেদ হয় সে বছরের ৫ নভেম্বর।

আরও

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

জিজ্ঞাসাবাদের পর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রাজেশ বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘২০১৭ সালের ১২ সেপ্টেম্বর পরিচালক রশিদ পলাশের জন্মদিনে সিমলার সঙ্গে পরিচয় হয় পলাশের। সেই সূত্রে পরিচয়ের ছয় মাস পর ২০১৮ সালের ৩ মার্চ বিয়ে করেন সিমলা ও পলাশ। বিয়ের পর মাত্র ৯ মাস টিকে ছিল তাদের সংসার। ৯ মাসের মাথায় তালাকের সিদ্ধান্ত নেন তারা। ওই বছরের (২০১৮) নভেম্বরে তাদের ডিভোর্স হয়।’ পলাশের সঙ্গে সিমলার বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে তিনি জানান, দাম্পত্য জীবনে সুখী হতে না পারা এবং সিমলাকে পলাশের মানসিক নির্যাতনের ঘটনাও ঘটেছিল। রাজেশ বড়ুয়া বলেন, ‘জিজ্ঞাসাবাদে অনেক তথ্যই আমাদের হাতে এসেছে। এমন আরো অনেক বিষয় আমরা জেনেছি, যা এখনই গণমাধ্যমকে জানানো যাচ্ছে না। তদন্তের স্বার্থে আমাদের তা গোপন রাখতেই হচ্ছে।’

বিনোদন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টা ১৩ মিনিটে ছেড়ে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমান বিজি-১৪৭ উড্ডয়নের ১৫ মিনিট পর পলাশ আহমেদ নামে এক যুবক বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন। ৫টা ৪১ মিনিটে বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের ইমার্জেন্সি ডোর দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের দ্রুত বের করে আনা হয়। পরে যৌথ বাহিনীর প্যারা কমান্ডো টিমের অভিযানে মারা যান পলাশ আহমেদ। ঘটনার পর মিডিয়ার মুখোমুখি হয়ে নায়িকা সিমলা বলেছিলেন, ‘দেশের স্বার্থের জন্য আমাকে যদি কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় তাহলে আমি তৈরি আছি, নো প্রবলেম, আমি ক্লিয়ার।’

আরও

প্রান্তিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘ফেরেশতে’ আসছে ওটিটিতে

প্রান্তিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘ফেরেশতে’ আসছে ওটিটিতে
ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

সর্বশেষ সংবাদ

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এ সম্পর্কিত আরও পড়ুন

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বগুড়ার শাজাহানপুর থেকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ধাওয়া শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করা হয়। ১০ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হিরো

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিলেও অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাসিমুখের ছবি দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না—এমন আলোচনা জোরালো হয়। অবশেষে এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান। একটি ক্ষুদে বার্তায় তাহসান জানান,

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের উচ্ছ্বাস যে কখনো আতঙ্কে রূপ নিতে পারে, তারই এক উদ্বেগজনক উদাহরণ সামনে এলো দক্ষিণী অভিনেত্রী নিধি আগারওয়ালের ঘটনায়। হায়দরাবাদের লুলু মলে আয়োজিত একটি চলচ্চিত্রের গান প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে বেরোনোর সময় ভক্তদের ভিড়ে প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বেরোনোর সময় নিধিকে ঘিরে ধরেন অসংখ্য ভক্ত। সেলফি তোলা ও

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

অশ্লীল কনটেন্টে নিজের ছবি ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পর ফের ক্ষোভ প্রকাশ করলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার তার অভিযোগ—মেয়ে আরাধ্যা বচ্চনের নামে সোশ্যাল মিডিয়ায় গজিয়ে উঠেছে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট। সম্প্রতি এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার মেয়ের একটিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। অভিনেত্রী বলেন, “আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোন অ্যাকাউন্ট নেই। যা

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

আলোচিত চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি এক অনুষ্ঠানে তার বর্তমান জীবনযাপন এবং ফিটনেস ধরে রাখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় যেভাবে অনেকে তার ফিগার ও ফিটনেসের রহস্য খুঁজে বেড়ায়, বাস্তবে তার দৈনন্দিন জীবন অনেক সহজ-স্বাভাবিক। “আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি,” বলেন পরীমনি। অর্থাৎ কড়া ডায়েট প্ল্যান নয়, বরং স্বাভাবিক খাবার ও স্বাভাবিক চলাফেরাই তার দৈনন্দিন