রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

গোপনাঙ্গে ‘আঘাত’! আবার খুলছে দিশার মৃত্যুরহস্যের খাতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ৩:৩১

শেয়ার করুনঃ
গোপনাঙ্গে ‘আঘাত’! আবার খুলছে দিশার মৃত্যুরহস্যের খাতা

১৪ জুন, ২০২০। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ। বলিউডে তোলপাড় ফেলে দেয় একটা দিন। সেই সূত্রেই উঠে আসে দিন ছয়েক আগের আরও একটা তারিখের কথা।

সুশান্তের মৃত্যুর ঠিক ৬ দিন আগে মারা গিয়েছিলেন তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। সে মৃত্যুও স্বাভাবিক ছিল না। প্রায় আড়াই বছর পর নতুন করে শিরোনামে উঠে এসেছে দিশার মৃত্যু।

আরও

ভূমির বুকে ওরির ‘লাকি টাচ’, ২৫ লাখ টাকার চুক্তি নিয়ে বিতর্ক

ভূমির বুকে ওরির ‘লাকি টাচ’, ২৫ লাখ টাকার চুক্তি নিয়ে বিতর্ক

মহারাষ্ট্র সরকার বৃহস্পতিবার দিশার মৃত্যুর তদন্তে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে নতুন করে চর্চায় সুশান্তের প্রাক্তন ম্যানেজার।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সিট গঠন করে দিশার মৃত্যুর তদন্তের কথা জানিয়েছেন। তবে দিশার বাবা-মা এই তদন্তের বিরোধিতা করেছেন। তাঁদের বক্তব্য, এই তদন্ত তাঁদের মেয়েকে ফিরিয়ে আনবে না। এই ঘটনায় ইতিমধ্যে যথেষ্ট তদন্ত হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

আরও

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

ঠিক কী ভাবে মৃত্যু হয়েছিল দিশার? তিনি কি আত্মঘাতী হয়েছিলেন? না তাঁর মৃত্যুর নেপথ্যে ছিল অন্য কোনও ষড়যন্ত্র?

দিশা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সুশান্তের মৃত্যুর পর তাঁকে খুন করা হয়েছে বলে দাবি তুলেছিলেন অনুরাগীদের অনেকে। তাঁদের দাবি ছিল, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্রের হাত। ম্যানেজার দিশার মৃত্যুকেও সেই ষড়যন্ত্রের সঙ্গে জুড়ে দিয়েছিলেন কেউ কেউ।

দিশার মৃত্যু হয় ১৪ তলার ব্যালকনি থেকে পড়ে গিয়ে। তিনি নিজেই সেখান থেকে ঝাঁপ দিয়েছিলেন, না কি তাঁকে ফেলে দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন উঠেছে বার বার। মুম্বই পুলিশ এই তদন্তে কোনও ষড়যন্ত্রের প্রমাণ পায়নি।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ নারায়ণ রাণে দাবি করেছিলেন, ময়নাতদন্তের রিপোর্টে নাকি দিশার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। কিন্তু পুলিশ সেই দাবি উড়িয়ে দেয়।

দিশার মৃত্যুর পর কেউ কেউ এ-ও দাবি করেন, তাঁর মৃতদেহ যখন উদ্ধার করা হয়, সে সময় দিশার দেহে কোনও পোশাক ছিল না। তাঁর ফোন থেকে ১০০ নম্বরে ফোন গিয়েছিল বলেও গুজব রটে। পুলিশ উড়িয়ে দিয়েছে সেই দাবিও।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ঠিক কী হয়েছিল ৯ জুনের সেই রাতে? মুম্বইয়ের মালাডের ফ্ল্যাটে প্রেমিক রোহন এবং বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি করছিলেন দিশা। অভিযোগ, তিনি একসঙ্গে অনেকটা মদ্যপান করে ফেলেছিলেন।

টেলি অভিনেতা রোহন রাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন দিশা। তাঁর মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে রোহন জানান, দিশা নাকি নিজেই নিজের পানীয়ের মধ্যে কিছু মিশিয়ে নিয়েছিলেন। তাতে তাঁর নেশা হয়ে যায়।

পার্টি চলাকালীন দিশা অসংলগ্ন কথা বলছিলেন বলে অভিযোগ। তাতে কেউ তাঁকে পার্টির মেজাজ নষ্ট করতে বারণ করে রূঢ় কথা বলেন। তার পরেই নাকি ফ্ল্যাটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি।

রোহন এবং বাকিরা ঘরের বাইরে থেকে বেশ কিছু ক্ষণ দিশাকে ডাকাডাকি করেন। তার পর দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখেন ব্যালকনি থেকে দিশা পড়ে গিয়েছেন।

তাঁকে যখন উদ্ধার করা হয়, তখনও জীবিত ছিলেন দিশা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রোহনের দাবি, দিশা পার্টি চলাকালীন কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেখানে তাঁকে চিৎকার করতে শোনা গিয়েছিল।

ইংল্যান্ডের এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলেন দিশা, জানান তাঁর প্রেমিক। তিনি নিজেও দিশার কাছ থেকে ফোন নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। এর পরেই নাকি ঘরে চলে যান দিশা।

বলিউডে ট্যালেন্ট ম্যানেজার হিসাবে দিশার কেরিয়ার জমে উঠেছিল। সুশান্ত ছাড়াও তিনি কাজ করেছেন ভারতী সিংহ, বরুণ শর্মা-সহ বহু জনপ্রিয় তারকার সঙ্গে। তাঁর মৃত্যুর তদন্ত করতে গিয়ে সন্দেহজনক কিছু পায়নি মুম্বই পুলিশ।

মহারাষ্ট্র সরকার এই মৃত্যুর তদন্ত নতুন করে শুরু করতে চায়। সরকারের নির্দেশে গঠিত সিট কি পারবে দিশার মৃত্যুর নেপথ্যে জড়িয়ে থাকা নতুন কোনও রহস্যের সন্ধান দিতে? সে দিক চোখ থাকবে বি-টাউনের।

সূত্র: আনন্দবাজার

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সর্বশেষ সংবাদ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূমির বুকে ওরির ‘লাকি টাচ’, ২৫ লাখ টাকার চুক্তি নিয়ে বিতর্ক

ভূমির বুকে ওরির ‘লাকি টাচ’, ২৫ লাখ টাকার চুক্তি নিয়ে বিতর্ক

একটি বিশেষ ভঙ্গিতে ছবি তুলতে ২৫ লাখ টাকা! বলিউড তারকাদের সঙ্গে পরিচিত ‘সিগনেচার পোজ’-এর জন্য আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ওরহান আওয়াত্রামানি, যিনি ওরি নামেই পরিচিত। নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’ সিরিজের সঙ্গে যুক্ত একটি অনুষ্ঠানে অভিনেত্রী ভূমি পেডনেকরের সঙ্গে তাঁর একটি ছবি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল ছবিতে দেখা যায়, ওরি ভূমির বুকে হাত রেখে পরিচিত ভঙ্গিতে ক্যামেরার

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

রুপালি পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা অভিনেত্রী জয়া আহসান এবার নতুন ফটোশুটে ধরা দিলেন গোলাপি আভায়। হালকা গোলাপি রঙের স্যাটিনের পোশাক, খোলা চুলের ঢেউ আর মায়াবী অভিব্যক্তিতে তাঁর নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও ফ্যাশন-ভাবনার জন্যও আলোচনায় থাকেন জয়া। পর্দার ঝলমলে জগতের বাইরে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন তিনি। প্রকৃতির প্রতি অনুরাগ থাকলেও ব্যক্তিগত জীবন

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরবেলায় মগবাজার এলাকায় আসিফ

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে পরীমণি বললেন সাহস পাচ্ছি

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে পরীমণি বললেন সাহস পাচ্ছি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোর পর এবার গণমাধ্যমের সামনেও বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রীর মতে, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, সাধারণ নারীদের জন্যও বড় ধরনের মানসিক চাপের কারণ হতে পারে। সম্প্রতি এআই প্রযুক্তির সাহায্যে পরীমণির একটি ভুয়া আপত্তিকর ভিডিও তৈরি করে অন্তর্জালে

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

বিশ্ব ফ্যাশনের আলোচিত আয়োজন ভিক্টোরিয়াস সিক্রেটের র‍্যাম্পে আবারও ফিরেছে ‘ফ্যান্টাসি ব্রা’। দীর্ঘ আট বছর পর ফিরে আসা এই বিশেষ নকশার ব্রাটি পরে র‍্যাম্পে হেঁটেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও সৌন্দর্যপণ্য উদ্যোক্তা কাইলি জেনার। হীরা ও মূল্যবান রত্নে তৈরি ব্রাটির মূল্য ৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৭ কোটি টাকারও বেশি। মার্কিন ফ্যাশন সাময়িকী ভোগের রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,