রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ এপ্রিল ২০১৯, ১৯:৪৮

শেয়ার করুনঃ
পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ক্যাম্পাসে ছাত্রলীগের ডাকা ছাত্র ধর্মঘট কর্মসূচি চলাকালে রোববার (৭ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে এ সংঘর্ষ শুরু হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যাম্পাস। ছাত্রলীগ কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে। এদিকে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের অবরোধের কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকালে ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় এবং শাটল ট্রেনের লোকোমাস্টারকে তুলে নিয়ে যায়।

ছয় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে অস্ত্র মামলা প্রত্যাহার, প্রক্টরের পদত্যাগসহ চার দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ রোববার সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিল। অবরোধের কারণে সকাল থেকে কোনো শাটল ট্রেন চলাচল করতে পারেনি। ফলে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করছে তারা। রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, ষোলশহরে স্টেশন থেকে অবরোধকারীরা শাটল ট্রেনের লোকোমাস্টারকে অপহরণ করার পর ছেড়ে দেয়। এর আগে তারা ট্রেনের হোসপাইপ কেটে দেয়। শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেয় অবরোধকারীরা।শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তো তাদের সঙ্গে মারামারি করতে পারি না। তারা আন্দোলন করলে আমাদের কিছু করার নেই।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের বারবার সংঘর্ষের কারণে জড়িত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় তারা অবরোধের ডাক দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি দেখবেন বলেছেন। এরপরও তারা অবরোধ করেছে। আমরা তাদের শান্ত রাখার চেষ্টা করছি। ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দুপুর ১২টার আগে অবরোধ তুলে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। কর্তৃপক্ষের এই আহ্বানে সাড়া দেয়নি ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশ এসে তাদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করলে অবরোধকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মূল ফটক থেকে সরে ছাত্রলীগ কর্মীরা শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান করছে। সেখান থেকেই তারা পুলিশের উদ্দেশে ইটপাটকেল ছুড়ছে।

আরও

শিক্ষা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, শাটল ট্রেনের চলাচল আপাতত বন্ধ রয়েছে। ছাত্রলীগ সূত্র জানায়, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ছয় ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।পরে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়। অস্ত্র মামলায় কারাগারে থাকা ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার, ২০১৫ সাল থেকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাংগীরের প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় বগি ভিত্তিক সংগঠন বিজয় ও চুজ ফ্রেন্ড উইথ কেয়ার। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, চার দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন ও যান চলাচল বন্ধ থাকবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শতভাগ নকলমুক্ত, প্রভাবমুক্ত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁস কিংবা অসাধু উপায়ে পরীক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। রোববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ভুল তথ্য জমা দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সহকারী পরিচালক স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পর দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিল সরকার

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিল সরকার

জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন নিয়োগ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম

উচ্চশিক্ষায় বড় সংস্কার, বাতিল হচ্ছে একাধিক অনার্স বিষয়

উচ্চশিক্ষায় বড় সংস্কার, বাতিল হচ্ছে একাধিক অনার্স বিষয়

দেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে বড় ধরনের শিক্ষা কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি অনার্স বিষয় বাতিল করে সেগুলোকে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা করা হচ্ছে। নতুন পরিকল্পনায় তথ্যপ্রযুক্তি (আইটি), কারিগরি শিক্ষা এবং দক্ষতাভিত্তিক বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি,

অনুমোদন বাতিলের হুঁশিয়ারিতে চাপে দেশের ১৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান

অনুমোদন বাতিলের হুঁশিয়ারিতে চাপে দেশের ১৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ১৪৭টি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না—এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না নেওয়ায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বোর্ডের পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ও সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা

সর্বশেষ সংবাদ

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত তিন

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত তিন

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী