সোমবার, ৪ মে, ২০২৬২১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

ঢেলে সাজানো হচ্ছে কওমি শিক্ষাঙ্গন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২১, ২১:২২

শেয়ার করুনঃ
ঢেলে সাজানো হচ্ছে  কওমি শিক্ষাঙ্গন
দেশের কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য যুগোপযোগী শিক্ষাব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


একই সঙ্গে মাদ্রাসাগুলোকে সরকারি নিবন্ধনের আওতায় আনতে একটি নীতিমালাও প্রণয়নের আদেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি নিয়ন্ত্রণে আসছে কওমি মাদ্রাসাগুলো।

কওমিশিক্ষাঙ্গনশিক্ষা মন্ত্রণালয়
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

গত ২১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ সংক্রান্ত ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে আহ্বায়ক ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক মো. আব্দুস সেলিমকে সদস্য সচিব করা হয়েছে।

আরও

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সৈয়দ আসগর আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


গঠিত এ কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে— কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য যুগোপযোগী শিক্ষাব্যবস্থা কার্যকরকরণ ও সরকারের নিবন্ধনের আওতায় আনয়নের লক্ষ্যে সমন্বিত একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হবে।


পাশাপাশি কওমি মাদ্রাসা আলাদাভাবে পরিচালিত ছয় বোর্ডকে সমন্বয় করে একটি কওমি শিক্ষা বোর্ড গঠনের প্রস্তাব প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।


১৫ সদস্যের ওই কমিটিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, জননিরাপত্তাবিষয়ক বিভাগের একজন প্রতিনিধি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাখা হয়েছে।

আরও

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

এ ছাড়া কওমি মাদ্রাসার ছয় বোর্ডের চেয়ারম্যানকেও পদাধিকার বলে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।


তারা হলেন— বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, গওহরডাঙ্গা বোর্ডের মুফতি রুহুল আমীন, আঞ্জুমানে ইত্তিহাদ বোর্ডের মাওলানা আবদুল হালিম বোখারি, সিলেটের আযাদ দ্বীনি বোর্ডের মাওলানা জিয়াউদ্দিন, তানযীমুল মাদারিসের মুফতি আরশাদ রহমানী ও জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।


এ কমিটি কবে বৈঠকে বসছে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সৈয়দ আসগর আলী যুগান্তরকে বলেন, মাত্র তো কমিটি গঠন হলো। সবাইকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হচ্ছে। এখনও বৈঠকের কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনার মাধ্যমে সামনে বৈঠকের বিষয়ে জানানো হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম উন্নয়নের বিধান রেখে ‘শিক্ষা আইন ২০২১’-এর খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ওই বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যুক্ত ছিলেন।


ওই খসড়ায় বলা হয়েছে— সরকার কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কওমি মাদ্রাসাগুলো সরকারের নিয়ন্ত্রণে রেখেই শিক্ষা কার্যক্রম উন্নয়ন করার বিধান যুক্ত করা হয়েছে।


প্রসঙ্গত গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর কেন্দ্র করে হেফাজতের বিক্ষোভে সহিংস ঘটনায় ১৮ জন নিহত হন। এ কর্মসূচিকে ঘিরে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে এপ্রিল থেকে এ নাশকতাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযান ও সরকারের কঠোর অবস্থানের কারণে মৌলিক সংকটে পড়ে কওমি মাদ্রাসাগুলো।


পরে ২৫ এপ্রিল কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়ার স্থায়ী কমিটির সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য— কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা প্রচলিত সব ধরনের রাজনীতি থেকে মুক্ত থাকবে।

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১


সর্বশেষ সংবাদ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী। সারাদেশের মোট ৮৮০টি কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা প্রতিযোগিতায়

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই সকাল ১০টায় আবশ্যিক বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে। ধারাবাহিক লিখিত পরীক্ষা শেষে ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষার

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আবারও ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীকে হাতেনাতে নকল করতে ধরা না হলেও পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করলে তাকে নীরবে বহিষ্কার করা যাবে। কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

দীর্ঘ ১৬ বছর পর আজ বুধবার (১৫ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হয়েছে স্থগিত থাকা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন দেওয়া হয়। পরে অধিদপ্তর

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগের আওতায় নিয়মিত পাঠদান পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে পাঠসূচি শেষ করতে টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ