
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬

সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের পাশাপাশি সৌরবিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর রেয়াত এবং হংকংয়ের সঙ্গে বিনিয়োগ চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
