
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১

চলতি বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ সদস্য রেজা আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের ঋণ পরিস্থিতি এবং ঋণের বোঝা কমাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
