
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩

নতুন বিনিয়োগে স্থবিরতা এবং জ্বালানি সংকটে উৎপাদনে থাকা শিল্পকারখানাগুলো যখন নানা সমস্যায় পড়েছে, তখন দেশের রপ্তানি খাতে এসেছে ইতিবাচক খবর। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশ ৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় ৫ দশমিক ১২ শতাংশ বেশি। তবে রপ্তানি আয়ের প্রায় পুরোটাই এসেছে তৈরি পোশাক খাত থেকে।
