
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যাপক সম্প্রসারণ হলে ২০৩০ সালের মধ্যে এ খাতে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের সরঞ্জাম ও উপকরণের বাজার তৈরি হতে পারে। একই সঙ্গে গৃহস্থালি পর্যায়ে প্রযুক্তিটির ব্যাপক ব্যবহার হলে সর্বোচ্চ ২১ হাজার ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে উঠতে পারে, যা জাতীয় বিদ্যুৎ চাহিদার ৩৫ শতাংশ পর্যন্ত পূরণ করতে সক্ষম হবে বলে জানিয়েছে ডিস্ট্রিবিউটেড রিনিউএবল এনার্জি প্ল্যাটফর্ম (ডিআরইপি)।
