মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬১৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৭

শেয়ার করুনঃ
পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ১৭ দশমিক ৫ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১২২ টাকা ৭৯ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ১৪৮ কোটি টাকা। মঙ্গলবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘টেকসই জ্বালানি উন্নয়ন ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ২৬টি দুর্গম উপজেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৫ হাজার পরিবারসহ অন্তত ৮৮ হাজার অতিরিক্ত পরিবার সরাসরি উপকৃত হবে।

প্রকল্পে ৮০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতার ছয়টি নতুন ৩৩/১১ কেভি উপকেন্দ্র স্থাপন, ৫ হাজার ৩২ কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ এবং ১ হাজার ৮৭৪ কিলোমিটার পুরোনো লাইন সংস্কার করা হবে। পাশাপাশি চারটি উপকেন্দ্র, একটি সুইচিং স্টেশন ও একটি আঞ্চলিক মেরামত কারখানা সংস্কার করা হবে। এতে সিস্টেম ক্ষতি ও পরিচালন ব্যয় কমবে, গ্রিডের সক্ষমতা বাড়বে এবং বছরে অন্তত ১৯ হাজার ৩০০ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন এড়ানো যাবে।

আরও

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমল সোনার দাম
বর্তমানে পার্বত্য অঞ্চলের গ্রিড সংযোগ খাগড়াছড়িতে ৪৯, রাঙামাটিতে ৪৩ এবং বান্দরবানে ৪১ শতাংশ। ২০৩২ সালের মধ্যে তা ৬৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। প্রায় ১৮ লাখ ৪০ হাজার মানুষের বসবাস এ অঞ্চলে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
প্রকল্পে ৩০টি সৌরচালিত পানির সুবিধা, ২০টি প্রতিষ্ঠানে সৌর ব্যাকআপ ব্যবস্থা, তিনটি অভিযোগ কেন্দ্র ও তিনটি শিশুযত্ন কেন্দ্র স্থাপন করা হবে। এক হাজার মানুষকে জীবিকাভিত্তিক প্রশিক্ষণ, ২০০-এর বেশি উদ্যোক্তাকে সহায়তা এবং ৩০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এডিবির পাশাপাশি জাপান সরকার ২৭২ কোটি ডলারের অনুদান দেবে। বাংলাদেশ সরকার ৩ কোটি ৬৫৪ লাখ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৪ কোটি ৫৬৫ লাখ ডলার দেবে।

চট্টগ্রামপার্বত্যঅঞ্চলবিদ্যুৎএডিবি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

সর্বশেষ সংবাদ

পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেন থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেন থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল হাজার

নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল হাজার

জিয়া হত্যার রহস্য ভেদে মোজাফফরের মুঠোফোনেই নতুন সূত্র

জিয়া হত্যার রহস্য ভেদে মোজাফফরের মুঠোফোনেই নতুন সূত্র

উত্ত্যক্তের ভয়ে চলন্ত টমটম থেকে লাফ, গুরুতর আহত কলেজছাত্রী

উত্ত্যক্তের ভয়ে চলন্ত টমটম থেকে লাফ, গুরুতর আহত কলেজছাত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, বাড়ছে পণ্যের দাম

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, বাড়ছে পণ্যের দাম

বিশ্ববাজারের অস্থিরতা এবং দেশে জ্বালানির অপ্রতুলতায় সংকটে পড়েছে দেশের শিল্প খাত। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকায় কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে ব্যয়বহুল বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে উদ্যোক্তাদের। এতে উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যার প্রভাব শেষ পর্যন্ত পড়ছে পণ্যের চূড়ান্ত দামে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের পাশাপাশি ইস্পাত, সিমেন্ট, সিরামিক ও প্রক্রিয়াজাত খাদ্যশিল্পও সংকটে রয়েছে। গাজীপুর, সাভার,

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার, যা ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের সমান। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা দেশের রিজার্ভ দাঁড়িয়েছে

এনবিআরে বড় রদবদল, প্রথম নারী গোয়েন্দা প্রধান

এনবিআরে বড় রদবদল, প্রথম নারী গোয়েন্দা প্রধান

জাতীয় রাজস্ব বোর্ডে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এটিই বোর্ডের সবচেয়ে বড় পরিবর্তন বলে জানা গেছে। বৃহস্পতিবার একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়। একই সঙ্গে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে। রদবদলের সবচেয়ে আলোচিত বিষয় হলো, কেন্দ্রীয় গোয়েন্দা সেলের

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ, সর্বোচ্চ বৃদ্ধি শতভাগ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ, সর্বোচ্চ বৃদ্ধি শতভাগ

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নতুন এই বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে গঠিত সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম জাতীয় বেতন স্কেলে: দীর্ঘ প্রতীক্ষার অবসান’ উপশিরোনামে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ই-বুকের তথ্য অনুযায়ী,