
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ৯:২৬

বিশ্ববাজারের অস্থিরতা এবং দেশে জ্বালানির অপ্রতুলতায় সংকটে পড়েছে দেশের শিল্প খাত। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকায় কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে ব্যয়বহুল বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে উদ্যোক্তাদের। এতে উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যার প্রভাব শেষ পর্যন্ত পড়ছে পণ্যের চূড়ান্ত দামে।
