বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬২৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধ

চিনে রাখুন, এই ভয়ংকর গুপ্তঘাতক ‘সিএনজি পার্টিদের’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মার্চ ২০২০, ২৩:২৮

শেয়ার করুনঃ
চিনে রাখুন, এই ভয়ংকর গুপ্তঘাতক ‘সিএনজি পার্টিদের’
সিএনজি অটোরিকশা নিয়ে সন্ধ্যার পর বের হয় তিনজন। একজন চালক। অন্য দুজন থাকে যাত্রীবেশে। গণপরিবহনের জন্য একা রাস্তায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিরাই তাদের টার্গেট। অটোরিকশা কাছে নিয়ে চালক জানতে চায়, ‘কোথায় যাবেন?’ আগে থেকেই এক বা দুজন অটোরিকশায় বসে থাকে। টার্গেট ব্যক্তির গন্তব্য জানার পর গাড়িতে থাকা এবং পাশে থাকা ব্যক্তিরাও একই পথে যাওয়ার কথা জানান।

চালক তখন যাত্রীবেশী দুই সহযোগীর সঙ্গে অচেনার মতোই ভাড়া নিয়ে দর-কষাকষি করে। টার্গেট ব্যক্তি রাজি হলে ছদ্মবেশী এক যাত্রী বমি করা বা কোনো সমস্যার কথা বলে বাইরে বের হয়। এভাবে টার্গেট ব্যক্তিকে দুজনের মাঝে বসানো হয়। অটোরিকশা চালুর পর নির্জন এলাকায় দুই পাশ থেকে দুজন যাত্রীকে গামছা বা মাফলার দিয়ে বেঁ’ধে ফেলে। শ্বা’সরো’ধও করে। সঙ্গে থাকা টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে অন্ধকার এলাকায় ফেলে দেয়। এতে যাত্রীর মৃ’ত্যু হলো নাকি, তা না দেখে পরবর্তী টার্গেট খুঁজে বেড়ায় দলটি। লুঙ্গি পরে অটোরিকশায় ওঠে তারা। পু’লিশের সন্দেহের চোখ এড়াতে দিনমজুর ও সবজি ক্রেতার ছদ্মবেশও নেয়।

এভাবে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া থেকে সাইনবোর্ড পর্যন্ত ১৬টি এলাকায় তিন বছর ওত পেতে থেকে অন্তত আড়াই হাজার ছি’নতাই করেছে দুটি দল। গাজীপুরের ৮-৯ জনের এই চক্রের সদস্যরা দুই দলে তিনজন করে রাত ৮টার দিকে বের হয়। ভোরের আগে তারা দুই থেকে ছয়টি ছি’নতাই করে। একটি দল গত ১০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চারজনকে হ’ত্যা করে কুড়িল ও কারওয়ান বাজার ফ্লাইওভারের ঢালে ফেলেছে।

আরও

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী মিজানুর রহমান মিজান (২৫) হ’ত্যার রহস্য উদঘাটন করতে গিয়ে ঢাকা মহানগর পু’লিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই ভয়ংকর তথ্য পেয়েছে। এই ছি’নতাইকারীচক্রের তিন সদস্যকে গ্রে’প্তারের পর তারা সম্প্রতি ফ্লাইওভারে চারজনের লা’শ ফেলা এবং আরো হ’ত্যার তথ্য দেয়।

অপরাধ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
তিন ছি’নতাইকারী দলের একজন (সিএনজি অটোরিকশাচালক) নূর ইসলাম (৪০) গত শুক্রবার এবং ছি’নতাইকৃত মোবাইল ফোনের বিক্রেতা জালাল (৩২) ও মোবাইল ফোনের ক্রেতা আব্দুল্লাহ বাবু (২৫) গতকাল ঢাকার মহানগর হাকিম আ’দালতে ১৬৪ ধারায় জবানব’ন্দি দিয়েছেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানা, ভাটারা থানা ও খিলক্ষেত থানায় দা’য়ের করা চার মা’মলায় পুরো চক্রটিকে ধরতে অ’ভিযান চালাচ্ছেন ত’দন্তকারীরা। পু’লিশের কর্মকর্তারা বলছেন, এই চক্রটি কখনো শনাক্ত বা গ্রে’প্তার হয়নি।

এদের সিএনজি পার্টি বা সিএনজির গামছা পার্টি বলছে পু’লিশ। গ্রে’প্তারকৃতদের বর্ণনায় গাজীপুর ও সাইনবোর্ড এলাকায় ছয়টি হ’ত্যার তথ্য পাওয়া যাচ্ছে। ত’দন্তকারীরা সন্দেহ করছেন, অনেক ব্যক্তিকে রাস্তায় ফেলার পর বাস বা ট্রাকে চাপা পড়ায় সড়ক দু’র্ঘটনা বলে ধরে নেওয়া হতে পারে। চার হ’ত্যার ত’দন্তে আরো অনেক ঘটনা বেরিয়ে আসবে বলে ধারণা করছেন তাঁরা।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, গত ৫ জানুয়ারি হাতিরঝিলের ফ্লাইওভারের কারওয়ান বাজার অংশে মিজানুর রহমানের লা’শ পাওয়া যায়। আলামত দেখে ঘটনাটিকে হ’ত্যাকাণ্ড ধরে ত’দন্ত শুরু করে পু’লিশ। নি’হতের একটি মোবাইল ফোনসহ মানিব্যাগ নিয়ে যায় ছি’নতাইকারীরা। আর একটি ফোন ফেলে যায়। সিসি ক্যামেরা ফুটেজ ও ফোনের সূত্রে ছি’নতাইকারীদের দলের এক সহযোগীকে আ’টক করে পু’লিশ। এর সূত্রে লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। ডিসি বিপ্লব বিজয় তালুকদার বলেন, আব্দুল্লাহপুর, উত্তরা, খিলক্ষেত, ভাটারা, গুলশান, বনানী, বাড্ডা, মহাখালী, রামপুরা, তেজগাঁও, হাতিরঝিল, মগবাজার, ৩০০ ফিট, কারওয়ান বাজার, যাত্রাবাড়ী ও সাইনবোর্ড এলাকায় ওত পেতে থেকে একজন যাত্রীকে তারা তুলত।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ
ডিসি আরো বলেন, ‘নূর ইসলাম জানিয়েছে সে ছয় মাস এই দলে কাজ করছে। বাকিরা তিন বছরেরও বেশি। প্রতি রাতে তারা দুই থেকে ছয়টি ছি’নতাই করে। তার জানা মতে আড়াই থেকে তিন হাজার ঘটনা তারা ঘটিয়েছে।’ নূর ইসলামের বাড়ি চাঁদপুরের দক্ষিণ মতলবে। থাকেন গাজীপুরের গাজীপুরা এলাকায়।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, ‘ভাটারা ও খিলক্ষেতের ঘটনার সঙ্গে ছয়টি ঘটনার প্রাথমিক তথ্য মিলেছে। তারিখ ধরে স্থানীয় পু’লিশের সহায়তায় এগুলোও খোঁজা হবে। পুরো ছি’নতাইকারী দলটিকে গ্রে’প্তারের চেষ্টা করছি আমরা।’ পু’লিশ জানায়, গত বৃহস্পতিবার গাজীপুর থেকে গ্রে’প্তারের পর শুক্রবার ঢাকা মহানগর হাকিম বর্ধন চন্দ্র মণ্ডলের আ’দালতে দায় স্বীকার করে নূর ইসলাম। গতকাল বাবু হাকিম কনক বড়ুয়ার আ’দালতে এবং জালাল মামুনুর রশিদের আ’দালতে ছি’নতাইচক্রে সহায়তার দায় স্বীকার করেছে।

জানা গেছে, গত ৯ ডিসেম্বর দিনগত রাতে ভাটারা থানাধীন কুড়িল ফ্লাইওভারের ওপর থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় আক্তার হোসেনের লা’শ উ’দ্ধার করে পু’লিশ। কুমিল্লার নাঙ্গলকোটের মফিজুর রহমানের ছেলে আক্তার ভাটারার খন্দকার বাড়ির মোরের মায়ের দোয়া কুমিল্লা জুয়েলার্সের মালিক ছিলেন। গত ৩ জানুয়ারি দিনগত মধ্য রাতে খিলক্ষেত থানাধীন কুড়িল ফ্লাইওভারের ওপর থেকে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় মনির হোসেন নামে এক ব্যক্তির লা’শ উ’দ্ধার করে পু’লিশ।উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের সততা স্কুল ড্রেস অ্যান্ড টেইলার্সে টেইলারিং মাস্টার মনির স্ত্রী শাহনাজ পারভিন হ্যাপীর সঙ্গে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন। প্রথমে অজ্ঞাত থাকলেও পরে স্বজনরা তাঁদের লা’শ শনাক্ত করে। পরে ৩১ ডিসেম্বর আরেকটি লা’শ পাওয়া যায়, যার পরিচয় শনাক্ত হয়নি। এ ঘটনায় পু’লিশ খিলক্ষেত থানায় মা’মলা করেছে।

লক্ষ্মীপুরের সবিলপুর এলাকার আমির হোসেনের ছেলে মিজান শেওড়া এলাকার মেসে থাকতেন। তাঁর মৃ’ত্যুর ঘটনায় ভাই আরিফ হোসেন হাতিরঝিল থানায় হ’ত্যা মা’মলা করেন। নি’হত আক্তার হোসেনের বাবা মফিজুর রহমান বলেন, ‘খু’নি যারাই হোক তাদের কঠিন শা’স্তি চাই।’ খিলক্ষেত থানার ওসি বোরহানউদ্দিন রানা বলেন, ‘অন্ধকার ও সিসি ক্যামেরা না থাকায় ত’দন্তে বেগ পেতে হয়েছে। তবে আমরাও ওই গামছা পার্টির ক্লু পেয়ে গিয়েছিলাম। একই চক্র চার ঘটনা ঘটিয়েছে।’ ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, ‘আমরাও হাতিরঝিলের সেই হ’ত্যার তথ্য শুনেছি। তবে মা’মলার ত’দন্ত শনিবার ডিবিতে চলে গেছে। তারা এখন কাজ করবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের

সর্বশেষ সংবাদ

সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেবে জামায়াত: ডা. তাহের

সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেবে জামায়াত: ডা. তাহের

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

গুলশানে ভোট দিলেন তারেক রহমান, বিএনপি জয়ে আশাবাদ

গুলশানে ভোট দিলেন তারেক রহমান, বিএনপি জয়ে আশাবাদ

বরিশাল-৫: এজেন্টদের বাধা ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ মনীষার

বরিশাল-৫: এজেন্টদের বাধা ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ মনীষার

জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, বরিশালে চার সহকারি প্রিজাইডিং অফিসার আটক

জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, বরিশালে চার সহকারি প্রিজাইডিং অফিসার আটক