শনিবার, ১৫ আগস্ট, ২০২৬৩১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী ৮মাসের অন্তস্বত্বা: হত্যার হুমকি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০:৩

শেয়ার করুনঃ
ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী ৮মাসের অন্তস্বত্বা: হত্যার হুমকি

কুমিল্লার দেবীদ্বারে বাজারে কলা বিক্রি করতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে ১৩ বছরের কিশোরী এখন ৮মাসের অন্তঃসত্ত্বা। ওই অন্তঃসত্ত্বা কিশোরীকে নিয়ে তার পরিবার ধর্ষকের হুমকীর মুখে নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন যাপন করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে উপজেলার ছোটশালঘর এলাকায় সরেজমিনে যেয়ে চাঞ্চল্যকর ওই ঘটনার লোমহর্ষক বর্নণা পাওয়া যায় ভিক্টিম তার পরিবার ও স্থানীয়দের কাছ থেকে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এরশাদ মিয়া (৪০) উপজেলার ছোটশালঘর গ্রামের (বেপারি বাড়ির) মৃতঃ আঃ সালাম এর পুত্র। সে পেশায় একজন ব্যবসায়ী।

আরও

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

এ ঘটনার বিষয়ে ভিক্টিম কিশোরী (১৩) জানান, গত আট মাস আগে তার মা তাকে সৈয়দপুর বাজারে কলা বিক্রির জন্য পাঠান। বাজারে এরশাদ মিয়া নামে এক ব্যবসায়ী (ভিক্টিমের প্রতিবেশী) এসে তার পুরো কলা ক্রয় করে নেয়, কলার দাম দিতে তার নিজস্ব ডেকোরেটর দোকানে নিয়ে যায়। দোকানে নিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে তাকে হত্যা করারও হুমকি দেয়। ভিক্টিম কিশোরী ভয়ে ওই ঘটনা মা-বাবাসহ কাউকে জানায়নি। 

ঘটনার ৭ মাস পর ভিক্টিমের শারিরীক অবস্থার পরিবর্তনে সন্দেহ হলে তাকে গত ২৬ এপ্রিল দেবীদ্বার টাওয়ার হসপিটালে এনে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, সে ৭ মাসের গর্ভবতী। বিষয়টি নিয়ে এরশাদের সাথে পারিবারিকভাবে কথা বলায় এরশাদ বিষয়টি গোপন রাখতে বলে এবং আইন আদালতের আশ্রয় নিলে পুরো পরিবারকে হত্যার হুমকী দেয়।

আরও

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ
ধর্ষণ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ভিকটিমদের বড় ভাই (উজ্জল হাজারী) জানান, ঘটনার পর আমরা স্থানীয় ইউপি সদস্য আলম হাজারীর দারস্থ হই। তিনি আমাদের সমাধানের আশ্বাস দেন। তবে ঘটনা মিথ্যা অপবাদ অভিযোগ তুলে, অভিযুক্ত ব্যক্তির পক্ষে প্রতিদিন বিভিন্ন লোকজন আমাদের হুমকি দিয়ে আসছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভিক্টিম কিশোরীর মা’ জানান, ধর্ষকের পরিবার খুবই প্রভাবশালী এবং এদের সাথে এলাকার প্রভাবশালীরা থাকায় তাদের হুমকীর মুখে আইনের আশ্রয় নিতে পারছিনা। প্রতিদিন অসংখ্য লোকজন ঘটনা জানতে এবং শোনতে বাড়িতে ভীড় করছে। মানসম্মান ও মেয়ের নিরাপত্তার স্বার্থে গত শুক্রবার (১০মে) কুমিল্লা কাজী পাড়ায় বড় মেয়ের বাসায় নিয়ে যাই। আমার মেয়ের বাসায়ও গত শনিবার (১২ মে) এরশাদ একদল সন্ত্রাসী নিয়ে মেয়ের বাসার দরজা ধাক্কা ধাক্কি এবং লাথি মেরে দরজা খুলার চেষ্টা করে ব্যার্থ হয়ে আমার মেয়েকে হত্যার হুমকী দিয়ে আসে। ওরা ভয়ে দরজা না খুলে বাসায় কান্নাকাটি করলে, এরশাদ তার লোকবল নিয়ে চলে যায়। যাওয়ার সময় এরশাদ মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার হুমকী দেয়, অন্যথায় বড়ধরনের ক্ষতি করবে বলে জানিয়ে আসে। আমার বড় মেয়ে তার কর্মস্থল থেকে এসে আমার ছেলের (উজ্জল হাজারীর) সাথে পরামর্শ করে ওই দিন (১২ মে শনিবার) বিকেলে মেয়েকে (ভিক্টিম) বাড়িতে নিয়ে আসি। আমরা সামাজিক নিরাপত্তার স্বার্থে অন্যত্র আশ্রয় নিতে পারছিনা, সমাজপতিরাও সমাধান দিচ্ছেনা, পুলিশ-আইন-আদালতের আশ্রয় নিতে পারছিনা। ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়েসহ পুরো পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আলম হাজারীর কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযুক্ত এরশাদ ধর্ষণের দায় অস্বীকার করায় ভিক্টিমের পরিবারকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। ধর্ষকের একাধিক স্ত্রী এবং ভিক্টিমের সমবয়সী মেয়েও আছে। সে খুবই সন্ত্রাসী প্রকৃতির লোক। এ ঘটনার বিষয়ে থানা পুলিশকে জানিয়েছি।

অভিযুক্ত এরশাদ পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা ও ঘটনার বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ নয়ন মিয়া জানান, ঘটনাটি শোনার পর ধর্ষককে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশের পক্ষ থেকে ভিক্টিম পরিবারকে সর্বাত্মক আইনি সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

রায়গঞ্জে ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

হরমুজ প্রণালী ইরানেরই থাকবে, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালী ইরানেরই থাকবে, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী

কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, তিন জেলায় প্লাবনের শঙ্কা

কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, তিন জেলায় প্লাবনের শঙ্কা

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, ফুল দিতে আসেনি কেউ

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, ফুল দিতে আসেনি কেউ

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন