বুধবার, ১ এপ্রিল, ২০২৬১৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

হাসপাতালে ঘুমন্ত আয়াকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে পিটিয়ে হত্যা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ২:৫৫

শেয়ার করুনঃ
হাসপাতালে ঘুমন্ত আয়াকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে পিটিয়ে হত্যা

কুমিল্লার দেবীদ্বারে গভীর রাতে হাসপাতালের ভিতরে ঢুকে অক্সিজেন সিলিন্ডিার দিয়ে পিটিয়ে শাহনাজ বেগম মিম (৫০) নামে এক আয়াকে ঘুমন্ত অবস্থায় হত্যা করার অভিযোগ উঠেছে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে। ওই ঘটনায় হাসপাতালের পরিচালকসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার সদর এলাকার জেলা পরিষদ মার্কেট সংলগ্ন ‘মা-মনি’ প্রাইভেট হাসপাতালে। নিহত শাহনাজ মিম (৪৫) দেবীদ্বার পৌর এলাকার ভূষণা গ্রামের মৃত: সেকান্দর আলীর মেয়ে।

আরও

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

ঘটনার পর গুরুতর আহত শাহনাজ মিমকে মাথা ও মুখমন্ডল থেতলানো ও রক্তাক্ত অবস্থায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শনিবার দুপুর ২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ওই ঘটনায় নিহতার চাচাতো ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে দেবীদ্বার থানায় একটি অভিযোগ দাখিল করেন। জহিরুল জানান, মিমের একজন সৎ ভাই থাকলেও সে তার মতো করেই চলেন। বাবা-মা, আপন ভাই-বোন কেউ নেই, সাংসারিক জীবনে বিবাহবন্ধনে একবার আবদ্ধ হলেও সেখানে বিচ্ছেদের পরে আর সংসার করা হয়ে ওঠেনি তার। দেবীদ্বার ‘মা-মনি’ হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে সে ঐ প্রতিষ্ঠানে আয়া পদে কর্মরত রয়েছেন। হাসপাতালই তার ঠিকানা, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি, রোগিদের নিয়েই তার পরিবার। তার সারা জীবনের সঞ্চিত অর্থগুলোও হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকজন বিশ্বস্ত লোকের নিকট আমানত আছে বলে জানান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
পিটিয়ে হত্যা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

তার আরেক চাচাতো ভাই আমিন আহমেদ বলেন, আমার চাচাতো বোনের স্বজন বলতে আমরাই, তবে সে হাসপাতালেই থাকত, এটাকে সে নিজ বাড়ি মনে করেই থাকত। তার কোন শত্রু থাকার কথা নয় , তাকে কেন এভাবে হত্যা করা হলো ঠিক ধারণা করতে পারছি না। ডাকাতির উদ্দেশ্যে কিংবা ছিনতায়ের উদ্দেশ্যে তাকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারেনা। তবে সন্দেহ হচ্ছে তার উপার্জিত অর্থ লুট বা আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটাতে পারে। হত্যাকারী তৃতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত নামার সময় পায়ের রক্তের চিহ্ন রেখে গেছে। এতবড় একটি হাসপাতাল তেমন কোন নিরাপত্তা ছিলনা, এমনকি সিসি ক্যামেরাও ছিলনা। ঘটনার সময় নৈশপ্রহরী, নার্স, আয়াসহ ৪ জন স্টাফ ও ৮ জন রোগী ও রোগির সাথে তাদের স্বজনরাও ছিল।

দেবীদ্বার পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার মো. মজিবুর রহমান বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, সঠিক তদন্ত করলে এ হত্যাকান্ডের রহস্য বেড়িয়ে আসবে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, বিষয়টি স্পর্শকাতর। টাকা পয়সা লেন-দেন থেকে, চোর চুরি করতে এসে নাকি কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তা এখন বলা যাচ্ছে না। এ ঘটনার সাথে অন্য কোন ঘটনা জড়িত আছে কিনা তা তদন্তের পূর্বে কিছুই বলা যাবেনা। এ ঘটনায় একটি অভিযোগ হাতে পেয়েছি। হাসপাতালের কয়েকজনকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে আমরা কাজ করে যাচ্ছি।

সর্বশেষ সংবাদ

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষায় অনলাইন ক্লাস চালুর উদ্যোগ

বিএনপি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আইনমাফিক বিচার নিশ্চিত: তথ্যমন্ত্রী

বিএনপি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আইনমাফিক বিচার নিশ্চিত: তথ্যমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের