রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

চোর সন্দেহে বরিশালে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ৩:৪০

শেয়ার করুনঃ
চোর সন্দেহে বরিশালে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা

বরিশালের বানারীপাড়ায় পুলিশের রাত্রিকালীন টহল ডিউটিতে ব্যবহৃত ইজিবাইক চালককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ আগস্ট) ভোরে বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

আরও

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

নিহত চালক ছালাম বেপারী (৬০) একই উপজেলার চাখার ইউনিয়নের বলহার গ্রামের বাসিন্দা।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, থানার টহল ডিউটি দলের সঙ্গে দায়িত্ব পালন করেন ছালাম বেপারী। রাত তিনটার দিকে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাড়ি ফেরার পথে চৌয়ারীপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি ছালামের পথ রোধ করে এবং ইজিবাইক ভাঙচুর করার পাশাপাশি চোর সন্দেহে ছালামকে পেটায় খবর পেয়ে পুলিশের অপর দুইটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ছালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে ছালাম মৃত্যুবরণ করেন।

আরও

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

ওসি আরও জানান, ছালামের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনার পর চৌয়ারীপাড়া এলাকার আব্দুর রব, ইমরান ও আল আমিন নামের তিনজনকে আটক করা হয়েছে।

পিটিয়ে হত্যা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, রাত ৩টার দিকে বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া এলাকা অতিক্রমকালে স্থানীয় আলমগীর ও আব্দুর রবসহ ১০/১৫ জনের একদল লোক ইজিবাইকের সামনে গাছ ফেলে গতিরোধ করার চেষ্টা করেন। তখন ছালাম ডাকাত ভেবে ভয় পেয়ে ইজিবাইকে গতি বাড়িয়ে দিলে যানবাহনটির গ্লাস ভেঙে দেয় গতিরোধকারীরা। এতে ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। তখন গতিরোধকারীরা ছালামকে কিল-ঘুষি দেওয়াসহ লাঠি দিয়ে বেধড়কভাবে পিটিয়েছে।

প্রত্যক্ষদর্শী এক নারী স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, এ সময় ছালাম প্রাণ ভিক্ষা চেয়ে আকুতি জানিয়ে বলেছিলেন ওরে তোরা আমারে মারিস না, আমি চোর না, আমি পুলিশ ডিউটি করে এসেছি। কিন্তু তারা কেউ অনুরোধ রাখেননি, মারধর অব্যাহত রেখেছে। এ সময় ছালাম সবার কাছে একটু পানি চেয়েও পায়নি। তখন থানায় খবর নেওয়ারও অনুরোধ করে বলেছিল আমাকে মেরো না, আমার বুকে ব্যথা। একপর্যায়ে তিনি ঢলে পড়েন।

স্থানীয়রা আরও জানান, এর আগে ওই এলাকায় চোর এসেছিল। স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেয়। তখন চোর একটি ভ্যানগাড়ি ফেলে চোর পালিয়ে যায়। এলাকাবাসীর কয়েকজন রাস্তায় ছিল। ওই ইজিবাইক নিয়ে যাচ্ছিল ছালাম। তারা তাকে থামানোর চেষ্টা করে। ইজিবাইক না থামানোর কারণে চালক ছালামকে চোর সন্দেহ করে পিটিয়েছে।

উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানান, চোর ভেবে ভুল করে মারধর করেছে। যারা মারধর করেছেন, তারাই থানা ও হাসপাতালে নিয়ে গিয়েছে। যদি ইচ্ছে করে করতো তাহলে তো তারা থানা ও হাসপাতালে যেতো না বলে মন্তব্য করেছেন ইউপি চেয়ারম্যান।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি পদে নজরুল ইউনূসসহ আলোচনায় আছেন যারা

রাষ্ট্রপতি পদে নজরুল ইউনূসসহ আলোচনায় আছেন যারা

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

সোমবার দেশের ১৩তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

সোমবার দেশের ১৩তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় বসতে প্রস্তুত জয়

তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় বসতে প্রস্তুত জয়

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের