
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ২:৫০

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে দেশের ক্রিকেট দীর্ঘদিন বন্ধ ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বাংলাদেশকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। সেজন্য ঘরোয়া ক্রিকেটে দিয়েই আবার প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবে ক্রিকেটাররা।শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্টস কাপের টফ্রি উন্মোচন অনুষ্ঠান। এ সময় উপস্থিন ছিলেন তিন দলের তিন অধিনায়ক তামিম ইকবাল,
মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।আগামীকাল রবিবার থেকে শুরু হবে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এদিন মাহমুদউল্লাহ একাদশ ও শান্ত একাদশের মধ্য দিয়ে শুরু হবে তিন দলীয় ওয়ানডে টুর্নামেন্ট। আসরের অন্য দল তামিম একাদশ।সবকটা ম্যাচ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বেলা দেড়টায়। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৩ অক্টোবর।
