
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১৯:২০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৬০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। তার একটি পা ভেঙে গেছে ও কানে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইনিউজ ৭১/ জি.হা