রবিবার, ৫ এপ্রিল, ২০২৬২২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

সাদমান-মৃত্যঞ্জয়কে নিয়ে হোম কোয়ারেন্টাইনে বিসিবি চিকিৎসক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১৮:৪৬

শেয়ার করুনঃ
সাদমান-মৃত্যঞ্জয়কে নিয়ে হোম কোয়ারেন্টাইনে বিসিবি চিকিৎসক

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে স্থবির পুরো বিশ্ব, ক্রীড়াঙ্গনেও চলছে অস্থিরতা। বাংলাদেশেও জেঁকে বসেছে কোভিড-১৯, ইতোমধ্যে করোনায় আক্রান্ত ১৮ জনের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। করানায় সৃষ্ট গোমট পরিস্থিতিতে দেশীয় ক্রিকেটারদের নিয়েও বেশ সচেতন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিকিৎসা নিয়ে অস্ট্রেলিয়া ফেরত বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক ও অনূর্ধ্ব-১৯ দলের মৃত্যঞ্জয় চৌধুরী নিপুণকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বিসিবি।কব্জির চোটের কারণে সাদমান ও কাঁধের চোটের সার্জারি করাতে মৃত্যঞ্জয়কে চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ায় পাঠায় বিসিবি। এই দুইজনের সাথে যান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দিন দুয়েক আগে দেশে ফেরা তিনজনই দেশে ফিরে করোনা ভাইরাস সচেতনতায় আছেন হোম কোয়ারেন্টাইনে।

ভারত সফরের টেস্ট সিরিজেই কব্জিতে চোট পান বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম। দেশে ফিরে বিপিএলে দুটি ম্যাচ খেললেও চোটের তীব্রতা বাড়ায় যেতে পারেননি সবশেষ পাকিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে।অন্যদিকে কাঁধের চোটে যুব বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরতে হয় বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দুটি খেলেই চোটে পড়ার ফলে শেষ পর্যন্ত বিশ্বকাপ জয় করে আকবর আলির দলের সাথে ফেরা হয়নি মৃত্যুঞ্জয়ের।

উন্নত চিকিৎসার জন্য দুজনকেই যে অস্ট্রেলিয়া পাঠানো হবে তার সিদ্ধান্ত হয় প্রায় মাসখানেক আগেই। চলতি মাসের শুরুতে দুজনকে পাঠানোও হয়, সঙ্গে ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ১৮ মার্চ সফল অস্ত্রোপচার শেষে ফিরেছেন তিনজনই। করোনা শঙ্কার মধ্যেও দেশে ফিরে অন্যদের সুরক্ষার কথা চিন্তা করে সরকারী নির্দেশনায় তিনজনই হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করেন দেবাশীষ চৌধুরী নিজেই।

আরও

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দু’দিন হলো অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছি। আমার সঙ্গে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছে অনিক ও মৃত্যুঞ্জয়ও। এখন তিনজনই হোম কোয়ারেন্টাইনে আছি। সরকারের এটি নির্দেশ। আমাদের মানতেই হবে। আমরা যদি না মানি অন্যদের জন্য এটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।’বিসিবির এই চিকিৎসক মনে করেন অন্যদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিদেশ ফেরত সবারই এটা মেনে চলা উচিত, ‘এটা বিদেশ থেকে যারা আসবে সবারই উচিত। নিজে যেন ভুল করে অন্যের জন্য বিপদ না হয় এটাই ভাবতে হবে। করোনা নিয়ে কোন ঝুঁকি নেয়া যাবে না।’সফল অস্ত্রোপচারের পর ভালো আছেন অনিক-মৃত্যুঞ্জয় দুজনেই তবে মাঠে ফিরতে মাস তিনেক সময় লাগতে পারে জানান বিসিবি প্রধান চিকিৎসক, ‘ওরা দু’জন (সাদমান-মৃত্যুঞ্জয়) ভালো আছে। মাঠে ফেরার বিষয়টা এখন বলা কঠিন। তবে তিন মাস লাগবেই। বেশিও লাগতে পারে।’

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
ইনিউজ ৭১/ জি.হা

সর্বশেষ সংবাদ

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত