বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬২০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

আইসিসির কাছে অনূর্ধ্ব ১৯ দলের নামে নালিশ পাঠালো ভারত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩০

শেয়ার করুনঃ
আইসিসির কাছে অনূর্ধ্ব ১৯ দলের নামে নালিশ পাঠালো ভারত
কিছু একটা যে হয়েছে, সেটা ম্যাচ শেষে বোঝা যাচ্ছিল। ঠিক কী হয়েছে, তা টিভি ক্যামেরায় দেখা যায়নি। তবে খেলা শেষে দুই দলের ক্রিকেটারদের উত্তপ্ত বাক্য বিনিময়ে বোঝাই যাচ্ছিল কিছু একটা হয়েছে। সেটা যে বেশি কিছু হয়েছে, ম্যাচ শেষে তাই বললেন, ভারত অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গার্গ। 

বাংলাদেশের অধিনায়ক আকবর আলীও বললেন, যা হয়েছে সেটা হওয়া উচিত নয়। বিশ্বজয়ের পরেও তাই অপ্রিয় প্রশ্ন শুনতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এক দৌড়ে মাঠের ভেতর ঢুকে পড়েছিলেন বাংলাদেশের সব ক্রিকেটাররা। পিচের আশপাশে থাকা ভারতের ক্রিকেটারদের সঙ্গে তখনই একচোট হয়। ধাক্কাধাক্কি থেকে শুরু করে এমনকি একজনের গায়ে জড়িয়ে থাকা বাংলাদেশের পতাকারও ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

আরও

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত
আকবর অবশ্য বললেন, কী হয়েছে সেটা তিনি ঠিকমতো দেখেননি। তবে ভালো কিছু যে হয়নি, সেটা মেনে নিয়েই বলেছেন এ ঘটনা যেন আর না হয়, ‘কী হয়েছে আমি সেটা পরিষ্কারভাবে দেখিনি। এ ব্যাপারে কারও সাথে আমার কথা হয়নি। তবে ফাইনালে অনেক সময় স্নায়ুচাপের জন্য আবেগের প্রকাশটা বেশি হতে পারে। ছেলেরা হয়তো বেশি তেঁতে ছিল। যা হয়েছে, সেটা হওয়া উচিত হয়নি। একজন তরুণ ক্রিকেটার হিসেবে আপনাকে সব পর্যায়ের ক্রিকেটেই প্রতিপক্ষকে সম্মান করতে হবে। একই সঙ্গে খেলাটার প্রতিও সম্মান দেখাতে হবে।’

কী হয়েছে সেটা না বললেও দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলেন আকবর, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা। তাই আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
ভারতের অধিনায়ক গার্গের কাছেও জানতে চাওয়া হয়েছিল এ নিয়ে। তিনি বিস্তারিত না বললেও বাংলাদেশ দলের দিকেই আঙুল দেখালেন, ‘দেখুন, খেলার হারজিত আছেই। আমরা পরাজয়টা সহজভাবে মেনে নিয়েছিলাম। কিন্তু ওদের প্রতিক্রিয়াটা খুবই অশোভন ছিল। আমার মনে হয় এরকম কিছু হওয়া ঠিক হয়নি। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে।’ 

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
তবে ঘটনাটা আপাতত চাপা থাকছে না। আইসিসি এর মধ্যেই সেটি জেনেছে, তদন্তও শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও কেউ দোষী হলে ব্যবস্থা নিতে পারে বলেও জানিয়েছে। ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আইসিসির কাছে এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছে ক্রিকইনফো। 

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি
আইসিসি তখন বলেছে, ম্যাচ রেফারি টিভি ফুটেজের সাহায্যে ঘটনার তদন্ত শুরু করেছেন। এমনকি, ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের দিকে ভারতের দর্শকদের বোতল ছুঁড়ে মারা নিয়েও টুইট করেছেন অনেকে।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান