
প্রকাশ: ৫ জুলাই ২০১৯, ৪:৬

আগের তিন বিশ্বকাপে ২১ ম্যাচে করেছিলেন ৫৩৯ রান। এবার ৮ ম্যাচেই করে ফেলেছেন তারচেয়ে বেশি। অবিশ্বাস্য ফর্মে থাকা সাকিব আল হাসান বিশ্বকাপের ইতিহাসে ছাপিয়ে গেছেন বহু নামজাদা ব্যাটসম্যানদের। অ্যাডাম গিলক্রিস্ট, জাভেদ মিয়াঁদাদ, মাহেলা জয়াবর্ধনেরদের মতো তারকাদের টপকে সাকিব এখন বিশ্বকাপের ইতিহাসের সেরা ১০ রান সংগ্রাহকদের একজন।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারের। ছয় বিশ্বকাপে ৪৫ ম্যাচ খেলে ২২৭৮ রান করে বিশ্বকাপে দুই হাজারের বেশি রান পাওয়া একমাত্র ক্রিকেটারও তিনি। দুইয়ে থাকা রিকি পন্টিং ৪৬ ম্যাচে করেছেন ১৭৪৩ রান। কুমার সাঙ্গাকারার আছে ৩৭ ম্যাচে ১৫৩২ রান। ব্রায়ান লারার রান ৩৪ ম্যাচে ১২২৫। ক্রিস গেইল ৩৫ ম্যাচে করেছেন ১১৮৬ রান। সনৎ জয়াসুরিয়া ৩৮ ম্যাচে করেছেন ১১৪৮ রান। ব্যাটসম্যান সাকিব জায়গা করে নিলেন এই তারকাদের পাশে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব