
প্রকাশ: ১৮ মে ২০১৯, ২২:৬

এর আগে ছয়বার ফাইনাল খেললেও শিরোপা অধরা রয়ে গিয়েছিল টাইগারদের। নিজেদের সপ্তম ফাইনালকে ‘লাকি ম্যাচ’ বানিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল মাশরাফি বাহিনী। তবে প্রথম শিরোপা হাতে পেয়ে উল্লাসের সময় নেই টাইগারদের। এমনিতেই শুক্রবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শেষ হয়েছে নির্ধারিত সময়ের বেশ পরে। এরপর পুরস্কার বিতরণী ও ফটো সেশন। দ্রুত ব্যাগ গোছাতে হয়েছে। ম্যাচ জয়ের পর শুক্রবার রাতেই ডাবলিন ছেড়েছেন দলের ছয় ক্রিকেটার। আরও চার ক্রিকেটারকে রাতে না হলেও আজ শনিবারের ফ্লাইট তাদের। তবে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেননি দলের অধিপতি মাশরাফি বিন মুর্তজা। ছুটি নিয়ে দেশে ফিরছেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব