বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

দাপটের সঙ্গে জিতে টাইগারদের শুভ সূচনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০১৯, ৫:৫৯

শেয়ার করুনঃ
দাপটের সঙ্গে জিতে টাইগারদের শুভ সূচনা

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজকে পাত্তাই দিল না বাংলাদেশ। উইন্ডিজের ২৬১ রানের জবাবে তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাকিব আল হাসানের অর্ধশতকে ৮ উইকেটের বিশাল জয়ে ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করলো টাইগার বাহিনী। মঙ্গলবার (৭ মে) ডাবলিনে টসে জিতে ব্যাটিং বেছে নেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাটিংয়ে শুরুটা দারুণ করেন ক্যারিবীয় ওপেনার হোপ ও সুনীল অ্যামব্রিস। দুজনে মিলে তুলেন ৮৯ রান। ইনিংসের ১৭তম ওভারে বোলিংয়ে এসেই অ্যামব্রিসকে (৩৮) ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন টাইগার অফ-স্পিনার মিরাজ। পরের ওভারে ড্যারেন ব্র্যাভোকে (১) উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিতে দিতে বাধ্য করেন সাকিব আল হাসান।

৯২ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন হোপ। তাকে সঙ্গ দেন রোস্টন চেজ। দুজনে মিলে যোগ করেন ১১৫ রান। ১২৬ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান হোপ। সেঞ্চুরিটি ১০ চার ও ১ ছক্কায় সাজানো। সেঞ্চুরি করার পথে ওয়ানডে ক্রিকেটে নিজের ২০০০ রান পূর্ণ করেন শাই হোপ। ৫১তম ম্যাচ আর ৪৭তম ইনিংসেই এই মাইলফলক স্পর্শ করলেন এই ওপেনার। উইন্ডিজের হয়ে সবচেয়ে দ্রুততম সময়ে এই কীর্তি গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় গ্রেট ভিভ রিচার্ডসকেও (৪৮ ইনিংস)।

দারুণ এক ফিফটি করে মোস্তাফিজুরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চেজ। ২ রান যোগ হতেই মাশরাফির দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন সেঞ্চুরিয়ান হোপ। দুজনকে মাত্র ৩ বলের ব্যবধানে ফেরান মাশরাফি। পরে তার তৃতীয় শিকার হয়ে ফেরেন উইন্ডিজ অধিনায়ক হোল্ডারও। এরপর বলার মতো রান আসে শুধু অ্যাশলে নার্সের (অপরাজিত ১৯ রান) ব্যাট থেকে। শেষ ৫৫ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন টাইগার বোলাররা। অবশেষে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ২৬২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে উইন্ডিজ।

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি
বল হাতে ১০ ওভারে ৪৯ রান খরচে ৩ উইকেট তুলে নিয়েছেন মাশরাফি। ২টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজ। তবে রান খরচে অকৃপণ (৮৪) ছিলেন কাটার মাস্টার। ১টি করে উইকেট নিয়েছেন সাকিব ও মিরাজ। রান হাতে দুজনেই ছিলেন বেশ কৃপণ। সাকিব ১০ ওভারে খরচ করেছেন ৩৩ রান আর মিরাজ সমান ওভারে দিয়েছেন ৩৮ রান। ২৬২ রানের লক্ষ্যে ব্যাট হাতে দেখেশুনে খেলার পথ বেছে নেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। সেই মতো খেলেই প্রথম ১০ ওভারে দুজনে মিলে তুলেন মাত্র ৩৮ রান। কিন্তু এরপরই হাত খুলে খেলতে শুরু করেন দুজনেই। ইনিংসের ১২তম ওভারে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারকে প্রথম ছক্কা মারেন সৌম্য। ১৮তম ওভারের শেষ বলে হোল্ডারকেই বাউন্ডারি হাঁকানোর মাধ্যমে নিজের অষ্টম হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। এ মাইলফলকে পৌঁছতে ৪৭ বলে ৭ চার এবং ১টি ছক্কা হাঁকান সৌম্য।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
খানিক পরই সৌম্যর দেখাদেখি নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪৫তম ফিফটি তুলে নেন তামিম। রয়েসয়ে খেলা তামিম ৭৮ বলে ৫ চারের মারে এ মাইলফলকের পৌঁছান। দলীয় ১৪৪ রানের মাথায় দুর্দান্ত খেলা সৌম্য সাজঘরে ফিরে যান রোস্টন চেইসের শিকার হয়ে। এরপর দলীয় ১৯৬ রানে হোল্ডারের হাতে কাছে ক্যাচ প্যাভিলিয়নে ফিরেন তামিম। বিদায় নেওয়ার আগে সৌম্য ৬৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন। তার ওপেনিং সঙ্গী তামিম ১১৬ বলে ৭টি চারে ৮০ রান করেন। এরপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম ৬৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সাকিব ৬১ বলে ৬১ রান এবং মুশফিক ৩২ রান করে অপরাজিত থাকেন। উইন্ডিজের দুটি উইকেট নেন শ্যানন গাভরিল ও রোস্টন চেজ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

 

আরও

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে
ক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

২৮ ঘণ্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে ফিরলেন হাফেজ

২৮ ঘণ্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে ফিরলেন হাফেজ

গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার

সরাইল উপজেলায়- ২৮০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত

সরাইল উপজেলায়- ২৮০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত