মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

বাংলাদেশ স্কোয়াডের চমকের নাম ইয়াসির রাব্বি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ এপ্রিল ২০১৯, ১৭:৯

শেয়ার করুনঃ
বাংলাদেশ স্কোয়াডের চমকের নাম ইয়াসির রাব্বি

চৌদ্দজনের জায়গা প্রায় ঠিকই ছিল, শুধু একটি জায়গা নিয়ে কোচ, অধিনায়ক আর নির্বাচকদের মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। একজন ব্যাটিং অলরাউন্ডার নেওয়া হবে, নাকি একজন মিডল অর্ডার ব্যাটসম্যানকে রাখা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। ব্যাটিং অলরাউন্ডারের জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকতের নামটি সামনের সারিতেই ছিল; কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত রায়ে মোসাদ্দেক নন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি।আপাতত এটাই এবারের বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডের চমকের নাম। সেই সঙ্গে ২০১১ সালের পর আবারও বিশ্বকাপ খেলার সুযোগ এসেছে পেসার শফিউল ইসলামের সামনে। এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াডের ১৬ জনের নাম চূড়ান্ত করে বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে পেসার তাসকিন আহমেদকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। একটি নির্ভরযোগ্য সূত্র এই খবর নিশ্চিত করেছে।

আইসিসির বেঁধে দেওয়া শেষ সময় ২৩ এপ্রিলের মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডকে ১৫ জনের চূড়ান্ত খেলোয়াড়ের তালিকা পাঠাতে হবে। তবে ২৩ মের আগে যে কোনো সময় খেলোয়াড় পরিবর্তনের একটা সুযোগ রেখে দিয়েছে আইসিসি। কারণ যে কোনো সময় যে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারেন। এই সুযোগ নিতেই তাসকিনসহ ১৬ জনের নাম আইসিসিতে পাঠিয়েছে বিসিবি। আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা হতে পারে ১৮ এপ্রিল। এরই মধ্যে অবশ্য নিউজিল্যান্ড সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। কিউই দলে চমক টম ব্লানডেল। এর আগে কখনোই ওয়ানডে খেলেননি এই উইকেটকিপার ব্যাটসম্যান। তেমনি বাংলাদেশ স্কোয়াডের চমক ইয়াসির আলী রাব্বিরও সেই সুযোগ হয়নি। কিন্তু চট্টগ্রামের এই ছেলের খেলা দেখে মুগ্ধ নির্বাচকপ্রধান মিনহাজুল আবেদীন নান্নু ও কোচ স্টিভ রোডস। বিপিএলেই তার খেলা দেখেছেন স্টিভ রোডস।

এবারের বিপিএলে ভালো খেলে পাদপ্রদীপের আলোয় এসেছেন ইয়াসির। চিটাগং ভাইকিংসের হয়ে দারুণ কিছু ইনিংস খেলেছিলেন ২৩ বছর বয়সী এ ক্রিকেটার। জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডসও বিপিএলে ইয়াসির আলীর ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন। ঢাকা লীগেও ব্যাটিংয়ে ছন্দ দেখাচ্ছেন ব্রাদার্সের মিডল অর্ডার এ ব্যাটসম্যান। আবাহনীর বিপক্ষে হার না মানা ১০৬ রানের ইনিংস খেলেছেন তিনি। যেখানে ৯৪ প্লাস স্ট্রাইক রেট রেখে ইনিংসটি গড়েছেন। লীগে এ পর্যন্ত আট ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি ৫০ ছোঁয়া ইনিংস আছে তার। প্রতিটি ম্যাচে ৯০ প্লাস স্ট্রাইক রেট ধরে রেখেছেন। কোনো কোনো ম্যাচে দেড়শ'র ওপরে স্ট্রাইক রেটও ছিল। ইয়াসিরের ব্যাটিংয়ের এই দিকটি বেশি ভালো লেগেছে জাতীয় দল নির্বাচক প্যানেলের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দৃষ্টিতে, 'ও খুব সাহসী ব্যাটসম্যান। বল নষ্ট করে কম। অনেক মেরে খেলে। বিপিএলের পর ঢাকা লীগে যেভাবে খেলছে, তাতে জাতীয় দলে সুযোগ পাওয়ার মতো একজন ব্যাটসম্যান সে।'

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি
ক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পেসার শফিউল ইসলামের বিশ্বকাপ স্কোয়াডে চলে আসাটাও বেশ আলোচনায় এসেছে। ঢাকা লীগে মোহামেডানের হয়ে মোটামুটি ভালো বোলিং করছেন তিনি। গত বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ এবার হয়তো ভুলতে পারেন শফিউল। ফিটনেস পরীক্ষা দিয়ে জাতীয় দলে ফেরার জন্য অপেক্ষা করতে হবে তাসকিনকে। শুধু নেটে বল করতে পারলেই ডানহাতি এ পেসারকে দলে ফেরাবেন না নির্বাচকরা। ম্যাচ খেলে নিজেকে ফিট প্রমাণ করতে হবে। পাশাপাশি পারফরম্যান্স দিয়েও দৃষ্টি কাড়তে হবে টিম ম্যানেজমেন্টের। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন তাসকিন। কারণ বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর হয়ে আছেন তিনি। শেষ পর্যন্ত ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের চূড়ান্ত দলে তাকে দেখাও যেতে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
পেস বোলিং ইউনিটের বাকি সদস্যরা হলেন- মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাটিং লাইনআপে নিউজিল্যান্ড সফরে থাকা সবাই আছেন। তামিম ইকবালের ওপেনিং জুটি লিটন কুমার দাস। বিকল্প ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ দলের অপরিহার্য খেলোয়াড়। একমাত্র অফস্পিনার মেহেদী হাসান মিরাজের কাছ থেকে ব্যাটিংটাও পাবে দল। নিউজিল্যান্ডে সেঞ্চুরি করে বিশ্বকাপ দলে আগেই জায়গা পাকা করে রেখেছেন সাব্বির রহমান। মিডল অর্ডারে বিকল্প ব্যাটসম্যান হিসেবে ইয়াসির আলীকে রাখা হলেও খেলানো হতে পারে তাকে। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজেই অভিষেক হতে পারে তার।

নির্বাচক হাবিবুল বাশার এবারের বিশ্বকাপ স্কোয়াডকে অভিজ্ঞদের দল হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের আগের যে কোনো বিশ্বকাপ স্কোয়াডের চেয়ে এবার অভিজ্ঞ খেলোয়াড় বেশি। প্রত্যাশাও তাই বেশি থাকবে। বিশ্বকাপ দল বানাতে এর চেয়ে ভালো খেলোয়াড় আর খুঁজে পাওয়া যাবে না হয়তো। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দৃষ্টিতেও এটাই সেরা দল। যে কারণে বেশ আগেই খেলোয়াড়দের নাম ধরে ধরে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড মিডিয়াকে বলেছিলেন তিনি।

ইনিউজ ৭১/এম.আর

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান