বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬২০ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

দুই দিন খেলেই হারের শঙ্কা বাংলাদেশের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৭:৫৯

শেয়ার করুনঃ
 দুই দিন খেলেই হারের শঙ্কা বাংলাদেশের
বৃষ্টির কারণে প্রথম দুদিন এক বলও হয়নি, কিন্তু বাকি দুদিনেই ওয়েলিংটন টেস্টে হারতে বসেছে বাংলাদেশ। শেষ দিনে হার এড়াতে হাতে থাকা ৭ উইকেট নিয়ে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আগের দিন দারুণ বল করেছিলেন দুই পেসার। এদিনও আবু জায়েদ রাহি শুরুতে কাঁপিয়ে দিলেন কিউইদের। কিন্তু তার তিন বলের রস টেইলরের দুই ক্যাচ পড়ার পর টেইলর থামলেন দুইশো করে, নিউজিল্যান্ডের লিডও ছাড়ালো দুইশো। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ এরমধ্যেই পড়েছে হারের শঙ্কায়।ওয়েলিংটনে চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮০ রান। মোহাম্মদ মিঠুন অপরাজিত আছেন ২৫ রানে, সঙ্গী সৌম্য সরকারের রান ১১। নিউজিল্যান্ডের করা ৬ উইকেটে ৪৩২ রানের জবাবে এখনো ১৪১ রানে পিছিয়ে মাহমুদউল্লাহর দল। 

দিনের শুরুর আধঘন্টা যেমন ছিল, পুরো দিনের সঙ্গে তা যেন এখন বেশ খাপছাড়া। আগের দিনের মতই স্যুয়িং নিয়ে কিউইদের উপর চেপে বসেছিলেন রাহি। তার বলে ২০ রানে থাকা টেইলর প্রথমে শর্ট কাভারে ক্যাচ উঠিয়েছিলেন। তা নিতে পারেননি মাহমুদউল্লাহ। এর এক বল পরেই দ্বিতীয় স্লিপে টেইলরের ক্যাচ ফেলে দেন সাদমান ইসলাম। ওই ওভারে শেষ বলেও কোনমতে বেঁচেছিলেন বারবার পরাস্ত হওয়া এই ব্যাটসম্যান। শুরুর এই জড়তা সময়ের সঙ্গেই কেটে যায় তার। ধীরে ধীরে মেলতে থাকেন ডানা, বাড়াতে থাকেন রান। চার-ছয়ে দ্রুত রান বাড়িয়ে বাংলাদেশকে রাখেন ব্যস্ত।তৃতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে তার ১৭২ রানের জুটিতেই সর্বনাশ হয়ে যায় বাংলাদেশের। ৭৪ করা উইলিয়ামসনকে ফিরিয়ে তাইজুল ইসলাম সে জুটি ভাঙলেও হেনরি নিকোলাসের সঙ্গে জমে যায় টেইলরের আরেক জুটি। চতুর্থ উইকেটে ২১৬ রানের জুটিতে বাংলাদেশের হতাশা কয়েকগুণ বাড়ান দুজন। বড় জুটিতে তারা রানও তুলেছেন দ্রুতলয়ে। ২০০ রান করে টেইলর আর ১০৭ রান করে নিকোলাস আউট হওয়ার পর আর বেশিক্ষণ ব্যাট না করে ইনিংস ছেড়ে দেয় কিউইরা। 

২২১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। দুই টেস্টেই দারুণ খেলা তামিম এবার ট্রেন্ট বোল্টের ইনস্যুয়িং বুঝতে না পেরে  ৪ রান করে বোল্ড হন। ওয়ানডাউনে নামা মুমিনুল হক বিদেশের মাঠে তার রান খরা অব্যাহত রেখে বোল্টকে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। আরেক ওপেনার সাদমান টিকেছিলেন বেশিকিছুক্ষণ। তবে ম্যাট হেনরির বাউন্সার পুল করতে গিয়ে আনেন বিপদ। ৫৫ রানে ৩ উইকেট হারানোর পর আর কোন বিপর্যয় হতে দেননি মিঠুন আর সৌম্য। শেষ দিনে হাতে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ কঠিন উইকেটে পুরো দিন ব্যাট করার। এখনো ১৪১ রানে এগিয়ে থাকা স্বাগতিকরা তাই ম্যাচের লাগাম অনেকটাই নিজেদের কাছে নিয়ে নিয়েছে। 

আরও

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ
ক্রিকেট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
সংক্ষিপ্ত স্কোর: 

(চতুর্থ দিন শেষে)

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বাংলাদেশ প্রথম ইনিংস: ২১১

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৮৪.৫ ওভারে ৪৩২/৬ (আগের দিন ৩৮/২) (উইলিয়ামসন ৭৪, টেইলর ২০০, নিকোলস ১০৭, গ্র্যান্ডহোম ২৩*, ওয়েটলিং ৮; জায়েদ ৩/৯৪, ইবাদিত ০/৮৪, মোস্তাফিজ ১/৭৪, সৌম্য ০/৩৫,  তাইজুল ২/৯৯, মুমিনুল ০/৪১)

আরও

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি
নিউজিল্যান্ডের লিড- ২২১ রান

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস:  ২৩ ওভারে ৮০/৩  (তামিম ৪, সাদমান ২৯, মুমিনুল ১০, মিঠুন ২৫*, সৌম্য ১২*  ; বোল্ট ২/৩৪, সাউদি ০/১৮, হেনরি ১/১৭, গ্র্যান্ডহোম ০/৩, ওয়েগনার ০/৮) 

সর্বশেষ সংবাদ

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত